ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বিএনপি বিশ্বাস করে নারী এগোলে দেশ এগোবে : সেলিমা রহমান

ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান বলেন, নারীর অংশগ্রহণ ছাড়া একটি দেশের অর্থনীতির চাকা পূর্ণতা পায় না। বিএনপি বিশ্বাস করে নারী এগোলে দেশ এগোবে। তাই দেশব্যাপী নারীকে স্বাবলম্বী করতে বিএনপি আবারো রাষ্ট্রনায়কোচিত ভূমিকা নিতে প্রস্তুত।

আজ সোমবার (২৪ নভেম্বর) বিকেলে বগুড়া-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের ব্যবস্থাপনায় নন্দীগ্রাম মনছুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে সমাজে নারী ও শিশুর অগ্রাধিকার শীর্ষক নারী সমাবেশে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় নারী ও শিশু অধিকার ফোরাম এই সমাবেশের আয়োজন করে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন নারীর ক্ষমতায়নের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। তার সহধর্মিনী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে মেয়েদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করে নারীর শিক্ষার পথ সুগম করেছিলেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ঘোষিত ৩১ দফার মধ্যেই নারীর ক্ষমতায়নের স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন।

অনুষ্ঠানে নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন, ১৭ বছর হিন্দু সম্প্রদায়ের ভোট দখল করেছিল ফ্যাসিবাদ শেখ হাসিনা। যখন ভোটের প্রয়োজন শেষ, তখন হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর দখল এবং দেশছাড়া করেছে। এখন ফ্যাসিবাদের দিন শেষ, আগামীর দিন হবে জনগণের বাংলাদেশ। সাম্যের ও সকল মানুষের অধিকার প্রতিষ্ঠার দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ খৃষ্টান সকলে একসঙ্গে ভোট কেন্দ্রে যাবেন, ভোটাধিকার প্রয়োগ করবেন। ধানের শীষ প্রতীকের বিজয়ের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মান হবে।

সেলিমা রহমান বলেন, বিএনপি দেশব্যাপী বেকারত্ব দূরীকরণ, নতুন শিল্পাঞ্চল গড়ে তোলা, অবকাঠামো উন্নয়ন এবং বগুড়াসহ সারা দেশের সার্বিক উন্নয়নের রূপরেখা নিয়ে এগোচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় মানেই নারীর ক্ষমতায়ন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন চাঁন, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহা উদ্দীন নাইন, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার, বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি  আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক  শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আ. রউফ রুবেলসহ উপজেলা বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, ছাত্রদলের নেতাকর্মীরা।

এমএম/ধ্রুবকন্ঠ

বিষয় : বিএনপি সারাদেশ সেলিমা রহমান স্থায়ী কমিটি

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বিএনপি বিশ্বাস করে নারী এগোলে দেশ এগোবে : সেলিমা রহমান

প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৫

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত