দলীয়
সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে নওগাঁর নিয়ামতপুর
উপজেলা বিএনপির দুই নেতাকে দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ
সোমবার (১৯ জানুয়ারি) নওগাঁ জেলা বিএনপির কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ
বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বহিষ্কৃত
নেতারা হলেন— নিয়ামতপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক
মঞ্জুর রহমান এবং সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
বিজ্ঞপ্তিতে
বলা হয়, নওগাঁ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের বিপক্ষে
প্রতিদ্বন্দ্বিতা করা স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি
(বহিষ্কৃত) ডা. ছালেক চৌধুরীর পক্ষে প্রকাশ্যে প্রচার-প্রচারণায় জড়িত ছিলেন মঞ্জুর
রহমান ও মেহেদী হাসান।
দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক নীতিমালা
লঙ্ঘন করে এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত থাকায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা
গ্রহণ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় নেতাকর্মীদের
উদ্দেশ্যে দলীয় শৃঙ্খলা মেনে চলা এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক
কার্যক্রম পরিচালনার নির্দেশনা পুনর্ব্যক্ত করা হয়।
বিষয় : বিএনপি বহিষ্কৃত দুই নেতা
.png)
রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন