ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বরগুনায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

বরগুনার বেতাগী উপজেলার শরিষামুড়ি ইউনিয়নে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১২) ধর্ষণ করার অপরাধে ধর্ষক মহসিন কাজীকে (৪৩) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা দায়রা জজ লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টায় মক্তবে যাওয়ার সময় ভিকটিমকে রাস্তায় একা পেয়ে গলায় চাকু ধরে খালের পাশে ঝোপঝাড়ে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনার পর ভিকটিম বাড়িতে তার মাকে বলে দেয়। পরে মহসিন কাজীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে বেতাগী থানায় মামলা করেন শিশুটির মা। বিভিন্ন সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে সেই মামলায় রায় দিয়েছেন আদালত। মামলার বাদী ও ভিকটিমের মা এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এ বিষয়ে বরগুনা নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (বিশেষ পিপি) রনজুয়ারা সিপু জানান, এ মামলাটি একটি চাঞ্চল্যকর ঘটনা। এক শিশু মক্তবে যাওয়ার সময় তাকে ধরে নিয়ে ধর্ষণ করার ঘটনায় একটি মামলা হয়। সেই মামলায় বিচারক প্রধান আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন।

এমএইছ / ধ্রুবকন্ঠ

বিষয় : বরগুনা বরগুনায় ষষ্ঠ ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বরগুনায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

প্রকাশের তারিখ : ২৭ নভেম্বর ২০২৫

featured Image

বরগুনার বেতাগী উপজেলার শরিষামুড়ি ইউনিয়নে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১২) ধর্ষণ করার অপরাধে ধর্ষক মহসিন কাজীকে (৪৩) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা দায়রা জজ লায়লাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টায় মক্তবে যাওয়ার সময় ভিকটিমকে রাস্তায় একা পেয়ে গলায় চাকু ধরে খালের পাশে ঝোপঝাড়ে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনার পর ভিকটিম বাড়িতে তার মাকে বলে দেয়। পরে মহসিন কাজীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে বেতাগী থানায় মামলা করেন শিশুটির মা। বিভিন্ন সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে সেই মামলায় রায় দিয়েছেন আদালত। মামলার বাদী ও ভিকটিমের মা এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এ বিষয়ে বরগুনা নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (বিশেষ পিপি) রনজুয়ারা সিপু জানান, এ মামলাটি একটি চাঞ্চল্যকর ঘটনা। এক শিশু মক্তবে যাওয়ার সময় তাকে ধরে নিয়ে ধর্ষণ করার ঘটনায় একটি মামলা হয়। সেই মামলায় বিচারক প্রধান আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন।

এমএইছ / ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত