ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

পর্যটনকেন্দ্রের হরিণ চুরি করলেন নিরাপত্তার দায়িত্বে থাকা ২ কর্মী

ছবি: সংগৃহীত

বরিশালের দুর্গাসাগর পর্যটনকেন্দ্র থেকে হরিণ চুরির ঘটনায় ওই কেন্দ্রের দুই নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (২ আগস্ট) সন্ধ্যায় তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত বছরের ৩ আগস্ট দুর্গাসাগর পর্যটন কেন্দ্র থেকে একটি হরিণ চুরি হয়। এ ঘটনায় পর্যটন কেন্দ্রের প্রধান সমন্বয়কারী মো. জাহাঙ্গীর বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে এয়ারপোর্ট থানায় মামলা করেন।

মামলাটি দীর্ঘদিন তদন্তের পর পুলিশ হরিণ চুরির সঙ্গে পর্যটন কেন্দ্রের ওই দুই নিরাপত্তাকর্মীর সম্পৃক্ততার বিষয়ে তথ্য-প্রমাণ পায়। এর ভিত্তিতে রবিবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর গ্রামের মন্নান মৃধার ছেলে মো. জামাল মৃধা (৪০) এবং একই ইউনিয়নের চর আইচা গ্রামের মো. শাহজাহান হাওলাদারের ছেলে মো. অলি হাওলাদার (৩২)। তাঁরা দুজনই দুর্গাসাগর পর্যটন কেন্দ্রের নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, দুর্গাসাগর পর্যটন কেন্দ্র থেকে গত বছরের ৩ আগস্ট একটি হরিণ চুরির ঘটনায় দুই নিরাপত্তাকর্মীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার দুজনকে সোমবার (৩ আগস্ট) আদালতে পাঠানো হবে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : নিরাপত্তা চুরি পর্যটনকেন্দ্র হরিণ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ০২ আগস্ট ২০২৬

পর্যটনকেন্দ্রের হরিণ চুরি করলেন নিরাপত্তার দায়িত্বে থাকা ২ কর্মী

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

বরিশালের দুর্গাসাগর পর্যটনকেন্দ্র থেকে হরিণ চুরির ঘটনায় ওই কেন্দ্রের দুই নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (২ আগস্ট) সন্ধ্যায় তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত বছরের ৩ আগস্ট দুর্গাসাগর পর্যটন কেন্দ্র থেকে একটি হরিণ চুরি হয়। এ ঘটনায় পর্যটন কেন্দ্রের প্রধান সমন্বয়কারী মো. জাহাঙ্গীর বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে এয়ারপোর্ট থানায় মামলা করেন।

মামলাটি দীর্ঘদিন তদন্তের পর পুলিশ হরিণ চুরির সঙ্গে পর্যটন কেন্দ্রের ওই দুই নিরাপত্তাকর্মীর সম্পৃক্ততার বিষয়ে তথ্য-প্রমাণ পায়। এর ভিত্তিতে রবিবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের গাজীপুর গ্রামের মন্নান মৃধার ছেলে মো. জামাল মৃধা (৪০) এবং একই ইউনিয়নের চর আইচা গ্রামের মো. শাহজাহান হাওলাদারের ছেলে মো. অলি হাওলাদার (৩২)। তাঁরা দুজনই দুর্গাসাগর পর্যটন কেন্দ্রের নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, দুর্গাসাগর পর্যটন কেন্দ্র থেকে গত বছরের ৩ আগস্ট একটি হরিণ চুরির ঘটনায় দুই নিরাপত্তাকর্মীর সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার দুজনকে সোমবার (৩ আগস্ট) আদালতে পাঠানো হবে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত