ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নাটোরে ৭ কেজি গাঁজাসহ আটক ২ যুবক

নাটোরে ৭ কেজি গাঁজাসহ আটক ২ যুবক
ছবি: সংগৃহীত

নাটোরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাত কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ শুক্রবার ( এপ্রিল) দুপুরে নাটোর শহরের একটি হোটেলের সামনে কুড়িগ্রাম থেকে ফরিদপুরগামী একটি বাসে এই অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বাসে তল্লাশি চালিয়ে দুইটি ব্যাগে রাখা প্রায় সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ লিটন আলী শরিফুল ইসলাম।

অভিযানে নেতৃত্ব দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিমউদ্দিন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রীফা রাওনাক নীতুসহ অন্যান্য কর্মকর্তারা।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : যুবক গাঁজা আটক নাটোর

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ১৪ জুন ২০২৬

নাটোরে ৭ কেজি গাঁজাসহ আটক ২ যুবক

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

নাটোরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাত কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ শুক্রবার ( এপ্রিল) দুপুরে নাটোর শহরের একটি হোটেলের সামনে কুড়িগ্রাম থেকে ফরিদপুরগামী একটি বাসে এই অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বাসে তল্লাশি চালিয়ে দুইটি ব্যাগে রাখা প্রায় সাত কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ লিটন আলী শরিফুল ইসলাম।

অভিযানে নেতৃত্ব দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিমউদ্দিন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রীফা রাওনাক নীতুসহ অন্যান্য কর্মকর্তারা।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত