বুধবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যায় দিনাজপুরের চিরিরবন্দরে ফতেজংপুর ইপিজেড সংলগ্ন এলাকায় বাস ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন
স্থানীয়রা জানান, রংপুর থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এগিয়ে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবোঝাই ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে বাসটির তীব্র সংঘর্ষ হলে ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই আদুরী (১৮) ও মোর্শেদা বেগম (৩৫) দুজন ইপিজেড কর্মীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত ১৩ জনকে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুর আমিন বলেন, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হবে।
এমএইছ/ধ্রুবকন্ঠ
বিষয় : সংঘর্ষ বাস দিনাজপুর বাস ব্যাটারিচালিত
.png)
শুক্রবার, ০১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ ডিসেম্বর ২০২৫
বুধবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যায় দিনাজপুরের চিরিরবন্দরে ফতেজংপুর ইপিজেড সংলগ্ন এলাকায় বাস ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন
স্থানীয়রা জানান, রংপুর থেকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এগিয়ে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবোঝাই ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে বাসটির তীব্র সংঘর্ষ হলে ভ্যানটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই আদুরী (১৮) ও মোর্শেদা বেগম (৩৫) দুজন ইপিজেড কর্মীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত ১৩ জনকে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুর আমিন বলেন, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারগুলোর কাছে হস্তান্তর করা হবে।
এমএইছ/ধ্রুবকন্ঠ
.png)
আপনার মতামত লিখুন