ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

দাঁড়িপাল্লার কাছে নারীসমাজ নিরাপদ নয় : কবির খোকন

ছবি : সংগৃহীত

স্বাধীনতাবিরোধী শক্তির ব্যাপারে সতর্ক থাকার কথায় মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেন,‘যারা বেহেশতের টিকিট বিক্রির কথা বলে, দাঁড়িপাল্লার কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, তাদের ব্যাপারে সতর্ক থাকবেন। দাঁড়িপাল্লার কাছে নারীসমাজ নিরাপদ নয়।

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজ বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদীর সদর উপজেলার চিনিশপুর ঈদগাহ মাঠে মহিলা দলের আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, আগামী নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে নারীদের অধিকার বাস্তবায়ন হবে। নারীদের ওপর কেউ অন্যায়, অত্যাচার-নিপীড়ন করতে পারবে না, এমনকি নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। কন্যাসন্তান পরিবারের বোঝা না, পরিবারের সম্পদ।

খায়রুল কবির বলেন, বিগত সময়ে আপনারা দেখেছেন আমাদের দেশনেত্রী, তিন-তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের জন্য কী ধরনের ভূমিকা রেখেছেন। তিনি শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির চালু করেছিলেন, এসিড নিক্ষেপকারীদের মৃত্যুদণ্ড শাস্তি বিধান করেছিলেন। যৌতুক প্রথার বিরুদ্ধে ব্যবস্থাসহ নারীদের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। তাই আগামী দিনেও আমাদের তারেক রহমান নারীদের জন্য ফ্যামিলি কার্ড, নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার প্রতিষ্ঠা করবে। 

সাবেক এমপি ও বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা, নরসিংদী শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দীন ভূঁইয়া, ইকবাল হোসেন, নরসিংদী জেলা মহিলা দলের সভাপতি উম্মে সালমা মায়া, সাধারণ সম্পাদক স্বপ্না আহমেদ, সদর উপজেলা মহিলা দলের তাহমিনা হামিদ, মনিরা বেগমসহ বিভিন্ন নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : সারাদেশ দাঁড়িপাল্লার নারীসমাজ নিরাপদ নয় কবির খোকন

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

দাঁড়িপাল্লার কাছে নারীসমাজ নিরাপদ নয় : কবির খোকন

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৫

featured Image

স্বাধীনতাবিরোধী শক্তির ব্যাপারে সতর্ক থাকার কথায় মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেন,‘যারা বেহেশতের টিকিট বিক্রির কথা বলে, দাঁড়িপাল্লার কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, তাদের ব্যাপারে সতর্ক থাকবেন। দাঁড়িপাল্লার কাছে নারীসমাজ নিরাপদ নয়।

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজ বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদীর সদর উপজেলার চিনিশপুর ঈদগাহ মাঠে মহিলা দলের আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, আগামী নির্বাচনে জনগণের ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এলে নারীদের অধিকার বাস্তবায়ন হবে। নারীদের ওপর কেউ অন্যায়, অত্যাচার-নিপীড়ন করতে পারবে না, এমনকি নারী নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। কন্যাসন্তান পরিবারের বোঝা না, পরিবারের সম্পদ।

খায়রুল কবির বলেন, বিগত সময়ে আপনারা দেখেছেন আমাদের দেশনেত্রী, তিন-তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের জন্য কী ধরনের ভূমিকা রেখেছেন। তিনি শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির চালু করেছিলেন, এসিড নিক্ষেপকারীদের মৃত্যুদণ্ড শাস্তি বিধান করেছিলেন। যৌতুক প্রথার বিরুদ্ধে ব্যবস্থাসহ নারীদের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। তাই আগামী দিনেও আমাদের তারেক রহমান নারীদের জন্য ফ্যামিলি কার্ড, নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার প্রতিষ্ঠা করবে। 

সাবেক এমপি ও বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শিরিন সুলতানা, নরসিংদী শহর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক উদ্দীন ভূঁইয়া, ইকবাল হোসেন, নরসিংদী জেলা মহিলা দলের সভাপতি উম্মে সালমা মায়া, সাধারণ সম্পাদক স্বপ্না আহমেদ, সদর উপজেলা মহিলা দলের তাহমিনা হামিদ, মনিরা বেগমসহ বিভিন্ন নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত