ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

থানচিতে বন্যার্তদের পাশে বিজিবি, খাদ্য সহায়তা বিতরণ; শতাধিক পর্যটককে নিরাপদে উদ্ধার

ছবি: অনুপম মারমা

টানা ভারী বর্ষণ সাঙ্গু নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের থানচি উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বলিপাড়া ইউনিয়নের বাগানপাড়া, অন্তনীপাড়া, হিন্দুপাড়া মুসলিমপাড়াসহ কয়েকটি এলাকায় প্রায় অর্ধশতাধিক পরিবারের ২০০ থেকে ২৫০ জন মানুষ পানিবন্দি হয়ে মানবিক সংকটে পড়েছেন। পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আজ বুধবার জুলাই দুপুরে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মো. ইমামুল আজিম-এর নেতৃত্বে বিজিবির একটি দল বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে। সময় তারা দুর্গত মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। ত্রাণ বিতরণ কার্যক্রমে ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

এদিকে, টানা বর্ষণ পাহাড়ি ঢলে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতিতে থানচির দুর্গম নাফাখুম, রেমাক্রী, জিন্নাহপাড়া বড়পাথর এলাকায় আটকে পড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক পর্যটককে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছে বিজিবি।

বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থেকে দায়িত্ব পালন করে আসছে বিজিবি। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে ভবিষ্যতেও ধরনের জনকল্যাণমূলক মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : থানচি ৩৮ বিজিবি পর্যটক বন্যা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

থানচিতে বন্যার্তদের পাশে বিজিবি, খাদ্য সহায়তা বিতরণ; শতাধিক পর্যটককে নিরাপদে উদ্ধার

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

টানা ভারী বর্ষণ সাঙ্গু নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের থানচি উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে বলিপাড়া ইউনিয়নের বাগানপাড়া, অন্তনীপাড়া, হিন্দুপাড়া মুসলিমপাড়াসহ কয়েকটি এলাকায় প্রায় অর্ধশতাধিক পরিবারের ২০০ থেকে ২৫০ জন মানুষ পানিবন্দি হয়ে মানবিক সংকটে পড়েছেন। পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আজ বুধবার জুলাই দুপুরে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মো. ইমামুল আজিম-এর নেতৃত্বে বিজিবির একটি দল বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে। সময় তারা দুর্গত মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল, ডাল শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। ত্রাণ বিতরণ কার্যক্রমে ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

এদিকে, টানা বর্ষণ পাহাড়ি ঢলে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতিতে থানচির দুর্গম নাফাখুম, রেমাক্রী, জিন্নাহপাড়া বড়পাথর এলাকায় আটকে পড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক পর্যটককে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিয়েছে বিজিবি।

বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থেকে দায়িত্ব পালন করে আসছে বিজিবি। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে ভবিষ্যতেও ধরনের জনকল্যাণমূলক মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত