নারায়ণগঞ্জ মহানগর বিএনপির
আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান মন্তব্য
করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ ও দেশের উন্নয়নের রাজনীতি করেন। তিনি বলেন,
‘তারেক রহমান কখনো ব্যক্তিগত আক্রমণের রাজনীতি করেন না। আমরা কাউকে আক্রমণ করতে চাই না। তবে কেউ
যদি আমাদের ওপর আক্রমণ করে, তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে।’
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে
কটূক্তির প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ
সমাবেশে এসব কথা বলেন তিনি।
নাসিক প্রশাসক বলেন, ‘রাজনীতি করতে হলে শালীনতার সঙ্গে করতে হবে।
অশালীন বক্তব্য ও আবোলতাবোল কথা বলে রাজনৈতিক পরিবেশ নষ্ট করবেন না। আমরা কোনো গুপ্ত
রাজনৈতিক সংগঠনের অপতৎপরতা মেনে নেব না।’
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ বিএনপির ঘাঁটি। এটি বেগম খালেদা জিয়ার
ঘাঁটি, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘাঁটি। গত ছয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান
দেশের মানুষকে নতুন স্বপ্ন দেখিয়েছেন। দেশের ৯৫ শতাংশ মানুষ তাকে প্রধানমন্ত্রী হিসেবে
দেখতে চায়। যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তারা দেশের মানুষ, গণতন্ত্র ও বাংলাদেশের
শত্রু। তারা গণতন্ত্রকে নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু প্রধানমন্ত্রী তারেক
রহমান দৃঢ়ভাবে দেশের নেতৃত্ব দিচ্ছেন। কোনো অপশক্তিই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পথে
তাকে থামাতে পারবে না।’
এর আগে বিক্ষোভ-মিছিলটি শহরের ২ নম্বর রেলগেট এলাকায় মহানগর
বিএনপির নির্মীয়মাণ কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের
সামনে গিয়ে শেষ হয়।
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : তারেক রহমান রাজনীতি দেশের উন্নয়ন
.png)
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন