ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

জয়কলস ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল বাছিত সুজন

ছবি: সংগ্রহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জয়কলস ইউনিয়নবাসী সহ  দেশ-বিদেশের সবাইকে  আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন জয়কলস  ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন। 

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর জীবনে পবিত্র ঈদুল ফিতর আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি-এই কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, ঈদ মানেই আনন্দ ভাগাভাগি করে নেওয়া। সমাজের ধনী-গরিবসহ সব শ্রেণি-পেশার মানুষ যেন ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে, সে বিষয়ে সবাইকে সচেতন ও সহমর্মী হওয়ার আহ্বান জানান তিনি।

আব্দুল বাছিত সুজন  বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। তাই ঈদের প্রকৃত শিক্ষাকে ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আবারো জয়কলস   ইউনিয়নবাসী সহ  সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানান।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : ঈদুল ফিতরের আব্দুল বাছিত সুজন জয়কলস ইউনিয়ন

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ২৭ জুন ২০২৬

জয়কলস ইউনিয়ন বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আব্দুল বাছিত সুজন

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জয়কলস ইউনিয়নবাসী সহ  দেশ-বিদেশের সবাইকে  আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন জয়কলস  ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন। 

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর জীবনে পবিত্র ঈদুল ফিতর আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক শান্তি, সুখ ও সমৃদ্ধি-এই কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, ঈদ মানেই আনন্দ ভাগাভাগি করে নেওয়া। সমাজের ধনী-গরিবসহ সব শ্রেণি-পেশার মানুষ যেন ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে, সে বিষয়ে সবাইকে সচেতন ও সহমর্মী হওয়ার আহ্বান জানান তিনি।

আব্দুল বাছিত সুজন  বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। তাই ঈদের প্রকৃত শিক্ষাকে ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আবারো জয়কলস   ইউনিয়নবাসী সহ  সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানান।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত