ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

চাঁপাইনবাবগঞ্জে দৈনিক গণমুক্তি পত্রিকার ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবি: মোহাম্মদ রবিউল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জে দৈনিক গণমুক্তি পত্রিকার ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১২ টায় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের হলরুমে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীতে দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি শাহীন আকতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আশরাফুল ইসলাম রঞ্জু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বদিউজ্জামান রাজা বাবু। আরও উপস্থিত ছিলেন দৈনিক গণমুক্তি পত্রিকার নাচোল উপজেলা প্রতিনিধি আবুল হোসেন, নাচোল উপজেলা প্রতিনিধি দৈনিক ডেইলি আর্থ মোস্তাফিজুর রহমান পলাশ, গোমাস্তাপুর উপজেলা প্রতিনিধি সামিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের সদস্য বিপ্লব হাসান, এবং জাহাঙ্গীর আলম সহ  বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আশরাফুল ইসলাম রঞ্জু বলেন, সাধারণ মানুষের কাছে দৈনিক গণমুক্তি পত্রিকা খুব অল্প সময়ের মধ্যে দেশপ্রেমের অভূতপূর্ব উদাহরণ তৈরি করেছে। আগামীতেও দৈনিক গণমুক্তি দেশ এবং জাতির স্বার্থ রক্ষায় তার লেখনি শক্তির মধ্য দিয়ে অনেক বেশি ভূমিকা রাখবে। পাশাপাশি গণমুক্তির এই ৫৩ তম শুভ জন্মদিনে পত্রিকাটির সম্পাদক সহ পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

আলোচনা শেষে দৈনিক গণমুক্তির ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সেলিম হোসেন।

এনএম/ ধ্রুবকন্ঠ

বিষয় : চাঁপাইনবাবগঞ্জ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ৫৩ তম

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে দৈনিক গণমুক্তি পত্রিকার ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জে দৈনিক গণমুক্তি পত্রিকার ৫৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ১২ টায় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের হলরুমে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীতে দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি শাহীন আকতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আশরাফুল ইসলাম রঞ্জু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বদিউজ্জামান রাজা বাবু। আরও উপস্থিত ছিলেন দৈনিক গণমুক্তি পত্রিকার নাচোল উপজেলা প্রতিনিধি আবুল হোসেন, নাচোল উপজেলা প্রতিনিধি দৈনিক ডেইলি আর্থ মোস্তাফিজুর রহমান পলাশ, গোমাস্তাপুর উপজেলা প্রতিনিধি সামিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের সদস্য বিপ্লব হাসান, এবং জাহাঙ্গীর আলম সহ  বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আশরাফুল ইসলাম রঞ্জু বলেন, সাধারণ মানুষের কাছে দৈনিক গণমুক্তি পত্রিকা খুব অল্প সময়ের মধ্যে দেশপ্রেমের অভূতপূর্ব উদাহরণ তৈরি করেছে। আগামীতেও দৈনিক গণমুক্তি দেশ এবং জাতির স্বার্থ রক্ষায় তার লেখনি শক্তির মধ্য দিয়ে অনেক বেশি ভূমিকা রাখবে। পাশাপাশি গণমুক্তির এই ৫৩ তম শুভ জন্মদিনে পত্রিকাটির সম্পাদক সহ পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

আলোচনা শেষে দৈনিক গণমুক্তির ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক সেলিম হোসেন।

এনএম/ ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত