ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

চট্টগ্রাম বিমানবন্দরে সিগারেট ও নিষিদ্ধ ক্রিমের চালান জব্দ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট আমদানি নিষিদ্ধ গৌরী ক্রিম জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। 

গতকাল শুক্রবার ( এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (BG-128) ফ্লাইটে এই অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

আটক মালপত্র বহনকারী তিন যাত্রী হলেন নাজমুল হাসান, সরদার সাজাদ আমশেদ আলম রানা।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস শাখা কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ দল কাস্টমস হলে অবস্থান নেয়। আবুধাবি থেকে আসা ওই ফ্লাইটের তিনজন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে মোট ৯৩০ কার্টুন মন্ড ব্র্যান্ডের সিগারেট এবং ৬০ পিস আমদানি নিষিদ্ধ গৌরী ক্রিম উদ্ধার করা হয়।

কাস্টমস সূত্র জানায়, উদ্ধার সিগারেট থেকে সরকার নির্ধারিত রাজস্ব আদায়ের পরিমাণ প্রায় ১৮ লাখ ৬০ হাজার টাকা। জব্দকৃত পণ্যগুলো বর্তমানে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্ত তিন যাত্রীকে কাস্টমস ইন্টেলিজেন্স কাস্টমস শাখা কর্তৃক মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল মেমোরান্ডা মূলে ব্যবস্থা নেওয়া হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ঠেকানো এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দর এনএসআই, কাস্টমস কাস্টমস ইন্টেলিজেন্সসহ সব সংস্থা অত্যন্ত তৎপর রয়েছে। আমাদের এই কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : সিগারেট চট্টগ্রাম বিমানবন্দর নিষিদ্ধ ক্রিম

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

চট্টগ্রাম বিমানবন্দরে সিগারেট ও নিষিদ্ধ ক্রিমের চালান জব্দ

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট আমদানি নিষিদ্ধ গৌরী ক্রিম জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। 

গতকাল শুক্রবার ( এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (BG-128) ফ্লাইটে এই অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

আটক মালপত্র বহনকারী তিন যাত্রী হলেন নাজমুল হাসান, সরদার সাজাদ আমশেদ আলম রানা।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস শাখা কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ দল কাস্টমস হলে অবস্থান নেয়। আবুধাবি থেকে আসা ওই ফ্লাইটের তিনজন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে মোট ৯৩০ কার্টুন মন্ড ব্র্যান্ডের সিগারেট এবং ৬০ পিস আমদানি নিষিদ্ধ গৌরী ক্রিম উদ্ধার করা হয়।

কাস্টমস সূত্র জানায়, উদ্ধার সিগারেট থেকে সরকার নির্ধারিত রাজস্ব আদায়ের পরিমাণ প্রায় ১৮ লাখ ৬০ হাজার টাকা। জব্দকৃত পণ্যগুলো বর্তমানে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্ত তিন যাত্রীকে কাস্টমস ইন্টেলিজেন্স কাস্টমস শাখা কর্তৃক মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল মেমোরান্ডা মূলে ব্যবস্থা নেওয়া হয়েছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ঠেকানো এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দর এনএসআই, কাস্টমস কাস্টমস ইন্টেলিজেন্সসহ সব সংস্থা অত্যন্ত তৎপর রয়েছে। আমাদের এই কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত