ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন আড়ংঘাটা রেল স্টেশনের পাশ থেকে ইমন (২১) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইমন আড়ংঘাটা থানার সোবহান শেখের ছেলে।

পুলিশ এবং স্থানীয় সূত্র জানায়, রেলস্টেশনের সামনের সড়কে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করেছে। কিন্তু হত্যাকাণ্ডটি ঘটনাস্থলেই নাকি অন্য কোথাও সংঘটিত হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে।‘

তিনি আরও বলেন, ‘হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।‘

পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : খুলনা গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সোমবার, ২৭ জুলাই ২০২৬

খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন আড়ংঘাটা রেল স্টেশনের পাশ থেকে ইমন (২১) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ইমন আড়ংঘাটা থানার সোবহান শেখের ছেলে।

পুলিশ এবং স্থানীয় সূত্র জানায়, রেলস্টেশনের সামনের সড়কে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করেছে। কিন্তু হত্যাকাণ্ডটি ঘটনাস্থলেই নাকি অন্য কোথাও সংঘটিত হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে।‘

তিনি আরও বলেন, ‘হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।‘

পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত