ঢাকার কেরানীগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে ৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ।
আজ রবিবার (৯ আগস্ট) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম।
পুলিশ জানায়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া মাঠে এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার রেলস্টেশনের সামনে খালপাড় ব্রিজ এলাকায় মাদক কেনাবেচার তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ঢাকা জেলা গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া আর্মি ক্যাম্প কাঁচাবাজারের সামনের রাস্তা থেকে ৫০ পিস ইয়াবাসহ মো. সাজিদ (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের ঘোষকান্দা এলাকার বাসিন্দা।
অন্যদিকে, একই দিন রাত ১১টা ৪৫ মিনিটে রেলস্টেশনের সামনে খালপাড় ব্রিজের ওপর অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবাসহ মো. আলাউদ্দিন ঢালী (৩২) নামের আরেক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি শরীয়তপুরের পালং থানার আটিপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা এবং দক্ষিণ কেরানীগঞ্জের কালীবাড়ী এলাকায় ভাড়ায় থাকতেন।
ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) সূত্রে জানা যায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুজনকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : কেরানীগঞ্জ পৃথক অভিযান কারবারি
.png)
রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন