ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

করিমপুর ইউনিয়নের সবাইকে আতাউর রহমান বাদশা'র ঈদ শুভেচ্ছা

ছবি: আতাউর রহমান বাদশা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিরাই   উপজেলার করিমপুর  ইউনিয়নের  সর্বস্তরের জনসাধারন কে  শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লন্ডন প্রবাসী  বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আতাউর রহমান বাদশা। 

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত মাস ।  এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও পারস্পরিক ভালোবাসা জাগ্রত করে এবং সমাজে শান্তি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করে।

তিনি বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন সমাজের ধনী-গরিব, ছোট-বড় সকল মানুষ একসাথে আনন্দ ভাগাভাগি করে নেয়।  ঈদ কে সামনে রেখে  সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,আসুন আমরা  অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই  তাদের মুখে হাসি ফুটাই ।

আতাউর রহমান বাদশা  আরও বলেন, আমি আমার কষ্টার্জিত  আয়ের একটা উল্লেখ যোগ্য অংশ আমার ভাললাগা করিমপুর  ইউনিয়নের অসহায় মানুষের  পিছনে ব্যায় করে আসছি।  

 যতদিন বেচে আছি, ততদিন করিমপুর ইউনিয়ন  বাসীর বিপদে আপদে সুখে দুঃক্ষে পাশে ছিলাম,পাশে আছি এবং পাশে থাকবো ইনশাআল্লাহ ।  তিনি বিদেশে অবস্থানরত সকল প্রবাসী  সহ করিমপুর  ইউনিয়নের  সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।

সবশেষে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন মুহূর্তে মহান আল্লাহ তায়ালা যেন সকলের জীবনে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি দান করেন। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে।

বিষয় : ঈদ শুভেচ্ছা করিমপুর ইউনিয়ন আতাউর রহমান বাদশা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ০৩ জুন ২০২৬

করিমপুর ইউনিয়নের সবাইকে আতাউর রহমান বাদশা'র ঈদ শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

featured Image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিরাই   উপজেলার করিমপুর  ইউনিয়নের  সর্বস্তরের জনসাধারন কে  শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন লন্ডন প্রবাসী  বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আতাউর রহমান বাদশা। 

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস সংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির এক মহিমান্বিত মাস ।  এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও পারস্পরিক ভালোবাসা জাগ্রত করে এবং সমাজে শান্তি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করে।

তিনি বলেন, ঈদের প্রকৃত আনন্দ তখনই পরিপূর্ণতা পায়, যখন সমাজের ধনী-গরিব, ছোট-বড় সকল মানুষ একসাথে আনন্দ ভাগাভাগি করে নেয়।  ঈদ কে সামনে রেখে  সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,আসুন আমরা  অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই  তাদের মুখে হাসি ফুটাই ।

আতাউর রহমান বাদশা  আরও বলেন, আমি আমার কষ্টার্জিত  আয়ের একটা উল্লেখ যোগ্য অংশ আমার ভাললাগা করিমপুর  ইউনিয়নের অসহায় মানুষের  পিছনে ব্যায় করে আসছি।  

 যতদিন বেচে আছি, ততদিন করিমপুর ইউনিয়ন  বাসীর বিপদে আপদে সুখে দুঃক্ষে পাশে ছিলাম,পাশে আছি এবং পাশে থাকবো ইনশাআল্লাহ ।  তিনি বিদেশে অবস্থানরত সকল প্রবাসী  সহ করিমপুর  ইউনিয়নের  সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।

সবশেষে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন মুহূর্তে মহান আল্লাহ তায়ালা যেন সকলের জীবনে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি দান করেন। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে।

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত