ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

কটিয়াদীতে ট্রাকের ধাক্কায় গরুসহ কৃষক নিহত

ছবি: সংগৃহীত

ভৈরব–কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কটিয়াদী উপজেলার আচমিতা এলাকায় যাত্রীবাহী অটোরিকশাকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায় একটি ট্রাক। এ সময় ট্রাকের ধাক্কায় ইমন মিয়া (২৬) নামে এক কৃষকের গরুসহ নিহত হয়েছে।

আজ সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে আচমিতা ইউনিয়ন জর্জ ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় সংলগ্ন আঞ্চলিক সড়কে এ ঘটনাটি ঘটে।

নিহত ইমন আচমিতা ইউনিয়নের চাড়িপাড়া এলাকার খালেক মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কটিয়াদী থেকে একটি অটোরিকশা আচমিতা বাজারের দিকে যাওয়ার সময় হঠাৎ সড়কের উঁচু স্থান দেখে কোনো ধরনের সিগন্যাল না দিয়ে আচমকা সাইড পরিবর্তন করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি সড়কের পাশে গরুকে ঘাস খাওয়ানো অবস্থায় কৃষক ইমন মিয়াকে চাপা দিলে গরুসহ তার ঘটনাস্থলেই মৃত্যু হয়।

কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ট্রাকের ধাক্কায় গরুসহ কৃষকের মৃত্যু হয়েছে। উল্টে যাওয়া ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : কৃষক নিহত কটিয়াদী

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

কটিয়াদীতে ট্রাকের ধাক্কায় গরুসহ কৃষক নিহত

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image

ভৈরব–কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কটিয়াদী উপজেলার আচমিতা এলাকায় যাত্রীবাহী অটোরিকশাকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে যায় একটি ট্রাক। এ সময় ট্রাকের ধাক্কায় ইমন মিয়া (২৬) নামে এক কৃষকের গরুসহ নিহত হয়েছে।

আজ সোমবার (১৬ মার্চ) বেলা ১১টার দিকে আচমিতা ইউনিয়ন জর্জ ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় সংলগ্ন আঞ্চলিক সড়কে এ ঘটনাটি ঘটে।

নিহত ইমন আচমিতা ইউনিয়নের চাড়িপাড়া এলাকার খালেক মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কটিয়াদী থেকে একটি অটোরিকশা আচমিতা বাজারের দিকে যাওয়ার সময় হঠাৎ সড়কের উঁচু স্থান দেখে কোনো ধরনের সিগন্যাল না দিয়ে আচমকা সাইড পরিবর্তন করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি সড়কের পাশে গরুকে ঘাস খাওয়ানো অবস্থায় কৃষক ইমন মিয়াকে চাপা দিলে গরুসহ তার ঘটনাস্থলেই মৃত্যু হয়।

কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ট্রাকের ধাক্কায় গরুসহ কৃষকের মৃত্যু হয়েছে। উল্টে যাওয়া ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত