ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের তারিখ ঘোষণা করল আন্তঃবোর্ড

ছবি: সংগৃহীত

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী সোমবার (১০ আগস্ট) প্রকাশিত হবে। সেই সঙ্গে এর পরদিন (১১ আগস্ট) থেকে ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হবে। অনলাইনের মাধ্যমে এই আবেদন করা যাবে আগামী ১৭ আগস্ট পর্যন্ত।

আজ শনিবার (৮ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এতে বলা হয়, এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ এর ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণের জন্য ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন নেওয়া হবে। এ ক্ষেত্রে আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।

আগামী সোমবার (১০ আগস্ট) আনুষ্ঠানিকভাবে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। পাশাপাশি সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে।

গত ২১ এপ্রিল থেকে দেশজুড়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়। যা শেষ হয় ২০ মে। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র ও ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী।

সাধারণত পরীক্ষা শেষে পরবর্তী ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হয়। আগামী ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের ঘোষণা দেওয়ায় এবারও তার ব্যতিক্রম ঘটছে না।

এদিকে মোবাইলে এসএমএসের মাধ্যমে এসএসসি পরীক্ষার ফল দেখার পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ১৬২২২ নম্বরের পাশাপাশি নতুন আরেকটি নম্বরে এসএমএস পাঠানো যাবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবারসকাল ১০টায় ওয়েবসাইটে এসএমএসের শিক্ষার্থীরা ফল দেখতে পাবেন। মোবাইলে ফল দেখার জন্য মেসেজ অপশনে গিয়ে SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার বছর টাইপ করে ১৬২২২ বা ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে। 

উদাহরণ : SSC DHA 113456 2026 লিখে পাঠান 16222 অথবা 16140 নম্বরে।  এ ছাড়া নিজ নিজ বোর্ডের ফল সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ ছাড়া দুটি অভিন্ন ওয়েবসাইট— eduboardresult.gov.bdeducationboardresults.gov.bd থেকেও ফলাফল জানা যাবে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : এসএসসি পুনর্নিরীক্ষণ আন্তঃবোর্ড

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ০৯ আগস্ট ২০২৬

এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের তারিখ ঘোষণা করল আন্তঃবোর্ড

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত