২০২৬
সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অসাধারণ ও গৌরবোজ্জ্বল সাফল্য
অর্জন করেছে রাজধানীর ডেমরায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল
অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে এবার মোট ১,৬৯৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে
১,৬৮৮ জন শিক্ষার্থী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। সার্বিক পাসের হার ৯৯.৫৯ শতাংশ।
জিপিএ-৫ পেয়েছে রেকর্ড সংখ্যক ৭৯৩ জন শিক্ষার্থী।
বিভাগভিত্তিক
ফলাফল বিশ্লেষণ:
বিজ্ঞান,
ব্যবসায় শিক্ষা ও মানবিক—তিনটি
বিভাগেই প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা নজরকাড়া সাফল্য দেখিয়েছে।
বিজ্ঞান
বিভাগ: এই বিভাগ থেকে সর্বোচ্চ ১,৪১৬ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫
অর্জন করেছে ৭৫৪ জন শিক্ষার্থী। এই বিভাগে অনুত্তীর্ণ হয়েছে ৬ জন।
ব্যবসায়
শিক্ষা বিভাগ: ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১৮১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যার মধ্যে
জিপিএ-৫ পেয়েছে ২৭ জন। অকৃতকার্য হয়েছে ২ জন শিক্ষার্থী।
মানবিক
বিভাগ: মানবিক বিভাগ থেকে শতভাগ পাসের সাফল্য এসেছে। পরীক্ষায় অংশ নেওয়া ৯১ জন শিক্ষার্থীই
সফলভাবে উত্তীর্ণ হয়েছে এবং তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২ জন। অনুত্তীর্ণের সংখ্যা
শূন্য (০)।
১৯৮৯
সালে প্রতিষ্ঠিত ডেমরার মাতুয়াইলের পাড়া ডগাইর এলাকায় অবস্থিত এ প্রতিষ্ঠানটি প্রতি
বছরই তাদের ধারাবাহিক ভালো ফলাফল বজায় রেখে আসছে। এ বছরের ফলাফলেও শিক্ষক, শিক্ষার্থী
ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টা ও শৃঙ্খলার প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
শিক্ষাপ্রতিষ্ঠান
কর্তৃপক্ষের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ও সাফল্যমণ্ডিত
ভবিষ্যৎ কামনা করা হয়েছে। পাশাপাশি এই অর্জনের পেছনে অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা
এর নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক পাঠদান ও অভিভাবকদের সার্বিক সহযোগিতার
কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করা হয়।
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন