ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ইরান থেকে নিজেদের বিজ্ঞানীদের সরিয়ে নিতে চায় রাশিয়া

ছবি : সংগৃহীত

ইরানে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কার মধ্যে দেশটিতে কর্মরত নিজেদের বিজ্ঞানীদের সরিয়ে নেয়ার কথা জানিয়েছে রাশিয়া।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক কর্পোরেশনের প্রধান আলেক্সি লিখাচেভ বলেছেন, প্রয়োজন হলে ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রুশ বিজ্ঞানীদের ফিরিয়ে আনতে প্রস্তুত রয়েছে মস্কো।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের খবরে তথ্য জানানো হয়েছে। আলেক্সি লিখাচেভ বলেন, আমরা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছি। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রয়োজন হলে আমাদের নাগরিকদের সরিয়ে নেয়ার ব্যবস্থা নিতে প্রস্তুত।

গত বছরের জুন মাসে ১২ দিনের যুদ্ধে ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা হলেও বুশেহর কেন্দ্রটি লক্ষ্যবস্তু করা হয়নি।

বুশেহর পারমাণবিক কেন্দ্রটি ইরানের একমাত্র সচল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, যা রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত হয়েছিল । গত বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, সেখানে কয়েকশ রুশ বিশেষজ্ঞ বর্তমানে কর্মরত আছেন। এছাড়া এই সাইটে রাশিয়া বর্তমানে আরও নতুন কয়েকটি পারমাণবিক ইউনিট নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে।

লিখাচেভ সতর্ক করেছেন যে, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যেকোনো ধরনের হামলা ১৯৮৬ সালে ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনার মতো বড় বিপর্যয় ডেকে আনতে পারে।

ইরানে দমন-পীড়নের ঘটনায় একাধিকবার দেশটিতে হামলার হুমকি দিয়েছেন ডনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরী এবং সহযোগী যুদ্ধজাহাজের আগমন ট্রাম্পের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নেয়ার ক্ষমতা বেড়েছে।

স্থানীয় সময় বুধবার (২৮ জানুয়ারি) তেহরানকে আল্টিমেটাম দিয়ে মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে বলেন, একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। এটি অত্যন্ত দ্রুততার সাথে তার মিশন সম্পন্ন করতে সক্ষম।

তবে ট্রাম্পের আল্টিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান। মার্কিন হুমকিতে মাথা নত করবে না বলে জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, তাদের বাহিনী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। যদিও তিনি জানান, কোনো ধরনের হুমকি কিংবা জবরদস্তি ছাড়া বৈঠক ন্যায্য চুক্তিতে তেহরানের আপত্তি নেই।

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : মার্কিন যুক্তরাষ্ট্র ইরান আমেরিকা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ০৯ মে ২০২৬

ইরান থেকে নিজেদের বিজ্ঞানীদের সরিয়ে নিতে চায় রাশিয়া

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত