কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গ্রেপ্তার হওয়া সহযোগী সংগঠন নাটোর জেলা
যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন। এসময় শেখ
হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে আবারও ফিরবেন বলেও স্লোগান দেন
তিনি।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ২ টার দিকে নাটোর থানা থেকে আদালতে নেওয়া হয়।
জানা
যায়, মঙ্গলবার সন্ধায় রাজধানী ঢাকার মিরপুর থেকে আটক করে র্যাব।
রাতেই তাকে
ঢাকা থেকে নাটোরে নিয়ে আসা হয়।
নাটোর সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন , এহিয়া চৌধুরীর বিরুদ্ধে শহরের কানাইখালীর ছাত্রদল নেতা সুজন হত্যাসহ ডজন থানেক মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
মঙ্গলবার, ০২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন