জয়পুরহাট
জেলার আক্কেলপুর উপজেলা ও এর পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের
তীব্র সংকট দেখা দিয়েছে। এতে করে অনেক পাম্পে তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে
বলে জানা গেছে। ফলে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালক ও সাধারণ মানুষ চরম ভোগান্তির
মুখে পড়েছেন।
আজ
সকাল থেকেই আক্কেলপুর উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে পেট্রোল, অকটেন ও ডিজেলের সরবরাহ
কমে যায়। বেশ কয়েকটি পাম্পে তেল শেষ হয়ে যাওয়ায় বিক্রি বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
অনেক চালক তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন।
ফিলিং
স্টেশন সংশ্লিষ্টরা জানান, তেল সরবরাহ আজ বন্ধ থাকার পাশাপাশি আন্তর্জাতিক পরিস্থিতি,
বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে সরবরাহে ব্যাঘাত ঘটতে পারে—এমন আশঙ্কা
থেকেই এই সংকট তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে
তেলের সংকটের কারণে মোটরসাইকেল, অটোরিকশা ও অন্যান্য যানবাহনের চলাচল কমে গেছে। এতে
করে কর্মজীবী মানুষ, যাত্রী এবং পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ ও ভোগান্তি বাড়ছে।
তবে
কিছু পাম্প কর্তৃপক্ষ দাবি করছেন, তাদের কাছে তেল নেই বলেই বিক্রি বন্ধ রাখা হয়েছে।
যদিও স্থানীয়দের একটি অংশের অভিযোগ, প্রকৃতপক্ষে পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও আতঙ্ক
সৃষ্টি হওয়ার কারণে কিছু পাম্প তেল বিক্রি বন্ধ রেখেছে।
এ
বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত তেল সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়
বাসিন্দারা
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : আক্কেলপুর জ্বালানি তেল তীব্র সংকট
.png)
রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন