আগামী
শনিবার (৭ ফেব্রুয়ারি) দেশের উত্তরাঞ্চলের তিন জেলা নির্বাচনি প্রচারণায় অংশ নিতে হেলিকপ্টার
দিয়ে নির্বাচনী সফর
করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী জেলায় দলীয় প্রার্থীদের পক্ষে জনসভায় অংশ নেবেন।
গতকাল বুধবার
(৪ ফেব্রুয়ারি) রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তারেক রহমানের এই নির্বাচনি
সফরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এবারের সফরে নিরাপত্তাজনিত কারণে এবং দ্রুত
যাতায়াতের সুবিধার্থে
তিনি সড়কপথের পরিবর্তে হেলিকপ্টার ব্যবহার করবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
তারেক রহমানের এই সফরের তারিখ (শনিবার) নির্ধারিত হলেও এখনো চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হয়নি। দলীয় নেতাদের তথ্য অনুযায়ী, নিরাপত্তাব্যবস্থা, আবহাওয়া পরিস্থিতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে সফরের সুনির্দিষ্ট সময় জানানো হবে।
জনসভায়
অংশগ্রহণের পাশাপাশি এই সফরে তারেক রহমানের কিছু ব্যক্তিগত ও পারিবারিক
কর্মসূচিও রয়েছে। নির্বাচনী
সফরকালে
তিনি তার প্রয়াত নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালা সাবেক মন্ত্রী খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন বলে জানা যায়।
বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের এই উপস্থিতি
সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ভোটের মাঠে বিএনপির অবস্থান আরও শক্তিশালী করবে।
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : তারেক রহমান উত্তরাঞ্চল নির্বাচনী সফর
.png)
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন