ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

হাদি হত্যার বিচার নিয়ে ক্ষুব্ধ নাসীরুদ্দীন: সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো অগ্রগতি না জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে ইনকিলাব মঞ্চ এক সপ্তাহ থেকে সরকারের কাছে অগ্রগতি জানতে চাইলেও সরকারের পক্ষ থেকে কিছু বলতে পারেনি। সরকার দেখেও না দেখার ভান, শুনেও না শোনার ভান করেছে। লোক দেখানো জানাযা ছাড়া সরকার আর কিছু করেনি’।

আজ শনিবার ( ফেব্রুয়ারি) বিকেল কেন্দ্রীয় শহীদ মিনারেজুলাই ঐক্য’-এর ব্যানারে্যালি ফর বাংলাদেশকর্মসূচির সমাবেশে এসব কথা বলেন তিনি।

আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘সরকার ন্যাক্কারজনকভাবে জলকামান নিয়ে দোয়ারত অবস্থায় থাকা আন্দোলনকারীদের ওপর হামলা করল। পুলিশ বুট দিয়ে বুকের ওপর লাথি মারল। জাবের, জুমা, রনিসহ ৩০ জন আহত হলো। ধিক্কার এই সরকার প্রশাসনের প্রতি’।

নিরাপত্তা ষড়যন্ত্রের অভিযোগ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এভাবে আমাদের কিলিং জোনে ঠেলে দেওয়া হচ্ছে। এজন্য সরকার দায়ী। সরকারের একটি মহল নির্বাচন বানচালের জন্য এই তৎপরতা চালিয়েছে। এটার তদন্ত করতে হবে। হাদি হত্যার বিচারটা হচ্ছে না এর পিছনে গোয়েন্দা সংস্থার হাত থাকতে পারে’।

নির্বাচন কমিশন ছাত্রদল প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘ছাত্রদলকে দিয়ে ইলেকশন কমিশনের সামনে মব করিয়ে নির্বাচনের নামে সিলেকশনের চেষ্টা হচ্ছে। তারেক রহমানকে সিলেকশন করে আনা হচ্ছে’।

সন্ত্রাসীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, চাঁদাবাজি সন্ত্রাসীদের কেউ মারা গেলে আমরা তাদের কবরের ওপরে লিখব চাঁদাবাজ সন্ত্রাস। যেমনটা মীরজাফরের কবরে লেখা আছে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : অভিযোগ হাদি হত্যা নাসীরুদ্দীন পাটওয়ারী

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

হাদি হত্যার বিচার নিয়ে ক্ষুব্ধ নাসীরুদ্দীন: সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো অগ্রগতি না জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। 

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিয়ে ইনকিলাব মঞ্চ এক সপ্তাহ থেকে সরকারের কাছে অগ্রগতি জানতে চাইলেও সরকারের পক্ষ থেকে কিছু বলতে পারেনি। সরকার দেখেও না দেখার ভান, শুনেও না শোনার ভান করেছে। লোক দেখানো জানাযা ছাড়া সরকার আর কিছু করেনি’।

আজ শনিবার ( ফেব্রুয়ারি) বিকেল কেন্দ্রীয় শহীদ মিনারেজুলাই ঐক্য’-এর ব্যানারে্যালি ফর বাংলাদেশকর্মসূচির সমাবেশে এসব কথা বলেন তিনি।

আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘সরকার ন্যাক্কারজনকভাবে জলকামান নিয়ে দোয়ারত অবস্থায় থাকা আন্দোলনকারীদের ওপর হামলা করল। পুলিশ বুট দিয়ে বুকের ওপর লাথি মারল। জাবের, জুমা, রনিসহ ৩০ জন আহত হলো। ধিক্কার এই সরকার প্রশাসনের প্রতি’।

নিরাপত্তা ষড়যন্ত্রের অভিযোগ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এভাবে আমাদের কিলিং জোনে ঠেলে দেওয়া হচ্ছে। এজন্য সরকার দায়ী। সরকারের একটি মহল নির্বাচন বানচালের জন্য এই তৎপরতা চালিয়েছে। এটার তদন্ত করতে হবে। হাদি হত্যার বিচারটা হচ্ছে না এর পিছনে গোয়েন্দা সংস্থার হাত থাকতে পারে’।

নির্বাচন কমিশন ছাত্রদল প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘ছাত্রদলকে দিয়ে ইলেকশন কমিশনের সামনে মব করিয়ে নির্বাচনের নামে সিলেকশনের চেষ্টা হচ্ছে। তারেক রহমানকে সিলেকশন করে আনা হচ্ছে’।

সন্ত্রাসীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, চাঁদাবাজি সন্ত্রাসীদের কেউ মারা গেলে আমরা তাদের কবরের ওপরে লিখব চাঁদাবাজ সন্ত্রাস। যেমনটা মীরজাফরের কবরে লেখা আছে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত