ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ আসিফ মাহমুদের

ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ সোমবার (১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ এই শঙ্কা প্রকাশ করেন।

তিনি বলেন,  ‘বিতর্কিত নির্বাচনের মতো দ্বৈত নাগরিক, ঋণ খেলাপিদের নির্বাচন করার সুযোগ করে দেয়া হচ্ছে। মাঠ কর্মকর্তারা বিতর্কিত কর্মকাণ্ড করছেন।

তিনি আরও বলেন, ‘গতকাল (১৮ জানুয়ারি) এনসিপির জনকে শোকজ করা হয়েছে। সেটা ছিল গণভোটের প্রচারণা। এটা আচরণবিধি ভঙ্গ করা হয় কিভাবে?  উল্টো অন্য দল প্রতীক ব্যানার দিয়ে প্রচারণা চালাচ্ছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না। উদ্দেশ্যমূলক ভাবে এরকম শোকজ দেয়া হচ্ছে।

সংস্কার নিয়ে হ্যাঁ এর পক্ষে আমাদের অবস্থান জানিয়ে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির এই চেয়ারম্যান বলেন, ‘একটি দলের চেয়ারম্যান দেশে আসার পর তার ছবি দিয়ে পোস্টারে ছেয়ে গেছে। ছবি নিয়ে প্রচারণা চালানোয় সে হিসেবে তাকে শোকজ করা উচিত। এনসিপির শোকজ তুলে নিতে হবে এবং জনগণের কাছে ব্যাখ্যা দিতে হবে।‘

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : আসিফ মাহমুদ সুষ্ঠু নির্বাচন

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ১১ মার্চ ২০২৬

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ আসিফ মাহমুদের

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ সোমবার (১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ এই শঙ্কা প্রকাশ করেন।

তিনি বলেন,  ‘বিতর্কিত নির্বাচনের মতো দ্বৈত নাগরিক, ঋণ খেলাপিদের নির্বাচন করার সুযোগ করে দেয়া হচ্ছে। মাঠ কর্মকর্তারা বিতর্কিত কর্মকাণ্ড করছেন।

তিনি আরও বলেন, ‘গতকাল (১৮ জানুয়ারি) এনসিপির জনকে শোকজ করা হয়েছে। সেটা ছিল গণভোটের প্রচারণা। এটা আচরণবিধি ভঙ্গ করা হয় কিভাবে?  উল্টো অন্য দল প্রতীক ব্যানার দিয়ে প্রচারণা চালাচ্ছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না। উদ্দেশ্যমূলক ভাবে এরকম শোকজ দেয়া হচ্ছে।

সংস্কার নিয়ে হ্যাঁ এর পক্ষে আমাদের অবস্থান জানিয়ে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির এই চেয়ারম্যান বলেন, ‘একটি দলের চেয়ারম্যান দেশে আসার পর তার ছবি দিয়ে পোস্টারে ছেয়ে গেছে। ছবি নিয়ে প্রচারণা চালানোয় সে হিসেবে তাকে শোকজ করা উচিত। এনসিপির শোকজ তুলে নিতে হবে এবং জনগণের কাছে ব্যাখ্যা দিতে হবে।‘

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত