ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সংবিধান সংস্কার পরিষদে শপথ নিল জামায়াত, চলে যান রুমিন

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরা। এসময় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সেখান থেকে চলে যান।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। এর আগে বেলা পৌনে ১১টার দিকে শপথ নেন বিএনপির নর্বনির্বাচিত এমপিরা।

এসময় দলটি জানায়, তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না। এরপরই জামায়াতের পক্ষ থেকে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ঘোষণা দেন বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও একই কথা বলা হয়েছে। 

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : জামায়াত পরিষদ রুমিন ফারহানা শপথ সংবিধান সংস্কার

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

সংবিধান সংস্কার পরিষদে শপথ নিল জামায়াত, চলে যান রুমিন

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরা। এসময় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সেখান থেকে চলে যান।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। এর আগে বেলা পৌনে ১১টার দিকে শপথ নেন বিএনপির নর্বনির্বাচিত এমপিরা।

এসময় দলটি জানায়, তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না। এরপরই জামায়াতের পক্ষ থেকে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ঘোষণা দেন বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও একই কথা বলা হয়েছে। 

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত