ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শোকজ করলে আগে তারেক রহমানকে করুন: আসিফ মাহমুদ

ছবি : সংগৃহীত

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে এনসিপি নেতাদের শোকজ করায় ক্ষোভ প্রকাশ করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম মুখপাত্র আসিফ মাহমুদ। 

গত সোমবার (১৯ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তারা বলেন, কারণ দর্শানোর নোটিশ দিতে হলে সবার আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া উচিত। তাদের অভিযোগ, তারেক রহমানের পোস্টারে দেশ ছেয়ে গেলেও নির্বাচন কমিশন প্রশাসন সেখানে নীরব ভূমিকা পালন করছে।

যমুনায় বৈঠক শেষে এনসিপি নেতারা অভিযোগ করেন, নির্বাচন কমিশন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হচ্ছে।

এনসিপিআহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণভোটের প্রচার করায় তাদের শোকজ করা হলেও তারেক রহমানের আচরণবিধি লঙ্ঘন নিয়ে কেউ কথা বলছে না। তিনি প্রশ্ন তোলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে শোক সভার নামে যে নির্বাচনি প্রচারণা চলছে, কমিশন তা দেখেও না দেখার ভান করছে কেন?

এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, নীতি সবার জন্য সমান হওয়া উচিত। নির্দিষ্ট কোনো দলকে সুবিধা দিতে প্রশাসন বা কমিশন কাজ করলে তরুণ সমাজ তা মেনে নেবে না। তারা দাবি করেন, তারেক রহমানের পরিকল্পনা যদি হয় প্রশাসনকে চাপ দিয়ে নির্বাচনকে একতরফা করা, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এছাড়া ঋণখেলাপি দ্বৈত নাগরিকদের সংসদে আনার চেষ্টার বিরুদ্ধেও তারা প্রধান উপদেষ্টাকে সতর্ক করেন।

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : এনসিপি নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ভূঁইয়া

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ১৫ মার্চ ২০২৬

শোকজ করলে আগে তারেক রহমানকে করুন: আসিফ মাহমুদ

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে এনসিপি নেতাদের শোকজ করায় ক্ষোভ প্রকাশ করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম মুখপাত্র আসিফ মাহমুদ। 

গত সোমবার (১৯ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তারা বলেন, কারণ দর্শানোর নোটিশ দিতে হলে সবার আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া উচিত। তাদের অভিযোগ, তারেক রহমানের পোস্টারে দেশ ছেয়ে গেলেও নির্বাচন কমিশন প্রশাসন সেখানে নীরব ভূমিকা পালন করছে।

যমুনায় বৈঠক শেষে এনসিপি নেতারা অভিযোগ করেন, নির্বাচন কমিশন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হচ্ছে।

এনসিপিআহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণভোটের প্রচার করায় তাদের শোকজ করা হলেও তারেক রহমানের আচরণবিধি লঙ্ঘন নিয়ে কেউ কথা বলছে না। তিনি প্রশ্ন তোলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে শোক সভার নামে যে নির্বাচনি প্রচারণা চলছে, কমিশন তা দেখেও না দেখার ভান করছে কেন?

এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, নীতি সবার জন্য সমান হওয়া উচিত। নির্দিষ্ট কোনো দলকে সুবিধা দিতে প্রশাসন বা কমিশন কাজ করলে তরুণ সমাজ তা মেনে নেবে না। তারা দাবি করেন, তারেক রহমানের পরিকল্পনা যদি হয় প্রশাসনকে চাপ দিয়ে নির্বাচনকে একতরফা করা, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এছাড়া ঋণখেলাপি দ্বৈত নাগরিকদের সংসদে আনার চেষ্টার বিরুদ্ধেও তারা প্রধান উপদেষ্টাকে সতর্ক করেন।

এমএইছ/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত