ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শাহ সুলতান বলখী মাহীসাওয়ার (রহ.) মাজার জিয়ারত করলেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ঐতিহাসিক মহাস্থানগড়ে অবস্থিত হযরত শাহ সুলতান বলখী মাহীসাওয়ার (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে তারেক রহমান মাজার জিয়ারত করেন।

এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়া- আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী মীর শাহে আলমসহ দলীয় নেতাকর্মী সমর্থকরা।

শিবগঞ্জে পৌঁছালে সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাজারো মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা হাত নেড়ে স্বাগত জানান। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মাজার জিয়ারত শেষে তারেক রহমান রংপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথে শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় আয়োজিত এক পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এর আগে দুপুরে তিনি বগুড়া শহরের হোটেল নাজ গার্ডেনে বিএনপি চেয়ারপারসনের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন। এই সময় উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি বিপুলসংখ্যক সাধারণ মানুষ।

এমএইচ/ ধ্রুবকন্ঠ

বিষয় : তারেক রহমান মাজার শাহ সুলতান বলখী মাহীসাওয়ার (রহ.)

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

শাহ সুলতান বলখী মাহীসাওয়ার (রহ.) মাজার জিয়ারত করলেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ঐতিহাসিক মহাস্থানগড়ে অবস্থিত হযরত শাহ সুলতান বলখী মাহীসাওয়ার (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে তারেক রহমান মাজার জিয়ারত করেন।

এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়া- আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী মীর শাহে আলমসহ দলীয় নেতাকর্মী সমর্থকরা।

শিবগঞ্জে পৌঁছালে সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাজারো মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা হাত নেড়ে স্বাগত জানান। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মাজার জিয়ারত শেষে তারেক রহমান রংপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথে শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় আয়োজিত এক পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

এর আগে দুপুরে তিনি বগুড়া শহরের হোটেল নাজ গার্ডেনে বিএনপি চেয়ারপারসনের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন। এই সময় উপস্থিত ছিলেন স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি বিপুলসংখ্যক সাধারণ মানুষ।

এমএইচ/ ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত