ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শহীদ স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত আপসহীন নেত্রী খালেদা জিয়া

ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। 

আজ বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার পর রাজধানীর তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে তিনি শায়িত হয়। এর আগে বিকাল ৩টার পর মানিক মিয়া এভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছিল। জানাজায় অংশ নিতে বিপুল-সংখ্যক মানুষের উপস্থিতিতে সেখানে জনস্রোতের সৃষ্টি হয়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক বেগম খালেদা জিয়ার জানাজা পড়ান।

বেগম খালেদা জিয়ার জানাজার আগে উপস্থিত মুসল্লিসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জানাজার আগে তারেক রহমান বলেন, ‘মা মরহুমা বেগম খালেদা জিয়া কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকলে তার সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানান। তিনি বলেন, সে ক্ষেত্রে তিনি তা পরিশোধের ব্যবস্থা করবেন। একই সঙ্গে খালেদা জিয়ার জীবনে কখনো কোনো আচরণে কেউ আঘাত পেয়ে থাকলে তাকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান তারেক রহমান।‘

জানাজায় অংশ নেন- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ আরও অনেকে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : জিয়াউর রহমান খালেদা জিয়া

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

শহীদ স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত আপসহীন নেত্রী খালেদা জিয়া

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

featured Image

রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়েছে। 

আজ বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার পর রাজধানীর তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে তিনি শায়িত হয়। এর আগে বিকাল ৩টার পর মানিক মিয়া এভিনিউতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছিল। জানাজায় অংশ নিতে বিপুল-সংখ্যক মানুষের উপস্থিতিতে সেখানে জনস্রোতের সৃষ্টি হয়।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক বেগম খালেদা জিয়ার জানাজা পড়ান।

বেগম খালেদা জিয়ার জানাজার আগে উপস্থিত মুসল্লিসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

জানাজার আগে তারেক রহমান বলেন, ‘মা মরহুমা বেগম খালেদা জিয়া কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকলে তার সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানান। তিনি বলেন, সে ক্ষেত্রে তিনি তা পরিশোধের ব্যবস্থা করবেন। একই সঙ্গে খালেদা জিয়ার জীবনে কখনো কোনো আচরণে কেউ আঘাত পেয়ে থাকলে তাকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানান তারেক রহমান।‘

জানাজায় অংশ নেন- অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ আরও অনেকে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত