ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে ১১ দলীয় জোট

ছবি: সংগৃহীত

বিএনপি সরকার ক্ষমা পাবে না বলে মন্তব্য করেন ১১ দলীয় জোটের মুখপাত্র হামিদুর রহমান আযাদ। এরই সঙ্গে আগামীকাল রবিবারের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে ১১ দল।

আজ শনিবার (১৪ মার্চ) মগবাজারে ১১ দলীয় লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এ হুঁশিয়ারি দেন।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘রবিবার সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনে নামবে ১১ দল।

তিনি আরও বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহা, অনিচ্ছা স্পষ্ট। জাতীয় সংসদে রাষ্ট্রপতিকে ভাষণ দিতে দিয়ে সংসদকে কলুষিত করেছে বিএনপি।

ছাড়া সিটি করপোরেশন প্রশাসক বসিয়ে আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার পাঁয়তারা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

আযাদ বলেন, ‘জনগণ আশা করেছিল সুষ্ঠু অবাধ নির্বাচন হবে। কিন্তু জনগণের ভোটাধিকারের প্রতিফলন হয়নি। জনআকাঙ্ক্ষার নির্বাচন হয়নি।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : ১১ দলীয় জোট রাজপথ হুঁশিয়ারি

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

শনিবার, ১৪ মার্চ ২০২৬

রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে ১১ দলীয় জোট

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

বিএনপি সরকার ক্ষমা পাবে না বলে মন্তব্য করেন ১১ দলীয় জোটের মুখপাত্র হামিদুর রহমান আযাদ। এরই সঙ্গে আগামীকাল রবিবারের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে ১১ দল।

আজ শনিবার (১৪ মার্চ) মগবাজারে ১১ দলীয় লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এ হুঁশিয়ারি দেন।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘রবিবার সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনে নামবে ১১ দল।

তিনি আরও বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহা, অনিচ্ছা স্পষ্ট। জাতীয় সংসদে রাষ্ট্রপতিকে ভাষণ দিতে দিয়ে সংসদকে কলুষিত করেছে বিএনপি।

ছাড়া সিটি করপোরেশন প্রশাসক বসিয়ে আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার পাঁয়তারা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

আযাদ বলেন, ‘জনগণ আশা করেছিল সুষ্ঠু অবাধ নির্বাচন হবে। কিন্তু জনগণের ভোটাধিকারের প্রতিফলন হয়নি। জনআকাঙ্ক্ষার নির্বাচন হয়নি।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত