ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রাজনীতি হবে মানুষের সেবার জন্য : রেজাউল করিম

ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, ‘যারা ইসলামের আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায় না। সে আলেম হোক, ইসলামিক দল হোক তাকে কিন্তু ইসলামীপন্থিরা ভোট দিতে চায় না। আমরা গুম-খুনের রাজনীতি চাই না, আমরা কোনো মায়ের কান্না শুনতে চাই না। দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ান হতে চাই না। এই পরিবর্তনের জন্যই ইসলামের পক্ষে হাতপাখায় ভোট চাই’।

গতকাল বুধবার ( ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর- আসনের শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের মাঠে ইসলামি আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলার উদ্যোগে এক নির্বাচনী মহাসমাবেশে এই কথা বলেন রেজাউল করিম।

তিনি বলেন, ‘আমরা একটি স্বপ্ন, ভিশন অঙ্গীকার নিয়ে রাজনীতিতে নেমেছি। বাংলার মানুষের মাঝে আজ যে জাগরণ তৈরি হয়েছে এবং তরুণদের বুকে যে সাহস পুঞ্জিভূত হয়েছে, তাতে আমি দৃঢ়ভাবে বলতে পারি- হাজী শরীয়াতুল্লাহর এই পুণ্যভূমিতে এবার ইনসাফের শাসন কায়েম হবে, ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ আর কোনো জমিদারি রাজনীতি দেখতে চায় না। সাধারণ মানুষ এখন মেহনতি মানুষের অধিকার আদায়ের রাজনীতিকে গ্রহণ করছে’।

মাদারীপুর- আসনের প্রার্থীর জন্য ভোট চেয়ে রেজাউল করিম বলেন, ‘ দেশে আওয়ামী লীগ এলে বিএনপি পালায়, বিএনপি এলে আওয়ামী লীগ পালায়। কিন্তু মাওলানা আকরাম হোসাইন যদি এমপি হন; তবে কাউকে পালাতে হবে না। ইনসাফ সাম্যের মাধ্যমেই মানুষের প্রকৃত মুক্তি আসবে এবং শোষণের হাত থেকে সাধারণ জনগণ রেহাই পাবে’।

জনসভায় আরও উপস্থিত ছিলেন পীর সাহেব চন্ডিবর্দী আলী আহমদ চৌধুরী, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাওলানা এনামুল কবির কহিনুর, শিবচর উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি হাফেজ জাফর আহমাদ, বাংলাদেশ ফরাজী আন্দোলনের মহাসচিব বি. এম. এমদাদুল হক, উপজেলা মুজাহিদ কমিটির ছদর আব্দুস সালাম, ইসলামী যুব আন্দোলন শিবচর শাখার সভাপতি মাহফুজুর রহমান ঢালী, উপজেলা কমিটির সেক্রেটারি মাওলানা বিএম হেমায়েত উদ্দিন, প্রচার দাওয়া বিষয়ক সম্পাদক মো. শাহিন শিকদারসহ অন্যরা।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : রাজনীতি রেজাউল করিম মানুষের সেবা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

রাজনীতি হবে মানুষের সেবার জন্য : রেজাউল করিম

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, ‘যারা ইসলামের আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায় না। সে আলেম হোক, ইসলামিক দল হোক তাকে কিন্তু ইসলামীপন্থিরা ভোট দিতে চায় না। আমরা গুম-খুনের রাজনীতি চাই না, আমরা কোনো মায়ের কান্না শুনতে চাই না। দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ান হতে চাই না। এই পরিবর্তনের জন্যই ইসলামের পক্ষে হাতপাখায় ভোট চাই’।

গতকাল বুধবার ( ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদারীপুর- আসনের শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের মাঠে ইসলামি আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলার উদ্যোগে এক নির্বাচনী মহাসমাবেশে এই কথা বলেন রেজাউল করিম।

তিনি বলেন, ‘আমরা একটি স্বপ্ন, ভিশন অঙ্গীকার নিয়ে রাজনীতিতে নেমেছি। বাংলার মানুষের মাঝে আজ যে জাগরণ তৈরি হয়েছে এবং তরুণদের বুকে যে সাহস পুঞ্জিভূত হয়েছে, তাতে আমি দৃঢ়ভাবে বলতে পারি- হাজী শরীয়াতুল্লাহর এই পুণ্যভূমিতে এবার ইনসাফের শাসন কায়েম হবে, ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ আর কোনো জমিদারি রাজনীতি দেখতে চায় না। সাধারণ মানুষ এখন মেহনতি মানুষের অধিকার আদায়ের রাজনীতিকে গ্রহণ করছে’।

মাদারীপুর- আসনের প্রার্থীর জন্য ভোট চেয়ে রেজাউল করিম বলেন, ‘ দেশে আওয়ামী লীগ এলে বিএনপি পালায়, বিএনপি এলে আওয়ামী লীগ পালায়। কিন্তু মাওলানা আকরাম হোসাইন যদি এমপি হন; তবে কাউকে পালাতে হবে না। ইনসাফ সাম্যের মাধ্যমেই মানুষের প্রকৃত মুক্তি আসবে এবং শোষণের হাত থেকে সাধারণ জনগণ রেহাই পাবে’।

জনসভায় আরও উপস্থিত ছিলেন পীর সাহেব চন্ডিবর্দী আলী আহমদ চৌধুরী, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাওলানা এনামুল কবির কহিনুর, শিবচর উপজেলা ইসলামি আন্দোলনের সভাপতি হাফেজ জাফর আহমাদ, বাংলাদেশ ফরাজী আন্দোলনের মহাসচিব বি. এম. এমদাদুল হক, উপজেলা মুজাহিদ কমিটির ছদর আব্দুস সালাম, ইসলামী যুব আন্দোলন শিবচর শাখার সভাপতি মাহফুজুর রহমান ঢালী, উপজেলা কমিটির সেক্রেটারি মাওলানা বিএম হেমায়েত উদ্দিন, প্রচার দাওয়া বিষয়ক সম্পাদক মো. শাহিন শিকদারসহ অন্যরা।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত