ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মির্জা ফখরুলের প্রচারণায় ভোটারের ডিম ও মাটির ব্যাংক উপহার

ছবি: সংগৃহীত

নির্বাচনী প্রচারণার মাঠে ভোট চাইতে গিয়ে সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসায় স্নাত হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও- আসনে ধানের শীষের প্রচারণার সময় দুই ভোটার তাকে অত্যন্ত সাধারণ কিন্তু আবেগঘন দুটি উপহার প্রদান করেন।

গণসংযোগ চলাকালে এক নারী ভোটার তাঁর হাতে তুলে দেন একটি ডিম আরেকজন ভোটার একটি মাটির ব্যাংক উপহার হিসেবে মির্জা ফখরুলের হাতে তুলে দেন। প্রচারণার এই ব্যস্ত সময়ে সাধারণ মানুষের এমন ভালোবাসাদৃশ্যটি উপস্থিত জনতা নেতাকর্মীদের মাঝে আলোচনার সৃষ্টি করেছে।

আজ শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান মাধবপুর এলাকায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় এই ঘটনাটি ঘটে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে দুই ভোটার তাঁদের কষ্টের সঞ্চয় ও প্রতীকী উপহার তুলে দেয়ার দৃশ্যটি সকলের দৃষ্টি আকর্ষণ করে।

ভোটাররা জানান, ডিম মাটির ব্যাংক কোনো কটাক্ষ নয়; বরং এটি প্রার্থীর প্রতি শুভেচ্ছা এবং একটি শান্তিপূর্ণ নিরাপদ নির্বাচনের প্রতীক হিসেবে উপহার দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচারণা চলাকালে এক নারী ভোটার সামনে এগিয়ে এসে ডিম ভর্তি একটি ব্যাগ মির্জা ফখরুলের হাতে তুলে দেন। কিছুক্ষণ পর আরেকজন ভোটার তার ব্যক্তিগত মাটির ব্যাংকটি উপহার দেন। সময় সেখানে উপস্থিত মানুষের মধ্যে কৌতূহল আলোচনা দেখা যায়।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, মির্জা ফখরুলকে ধরনের ব্যতিক্রমী উপহার দেওয়ার ঘটনা নতুন নয়। আগের নির্বাচনগুলোতেও ভোটারদের পক্ষ থেকে তাকে নানা প্রতীকী অনন্য উপহার দেওয়া হয়েছিল। তাদের মতে, এসব ঘটনা নির্বাচনী প্রচারণাকে আরও মানবিক প্রাণবন্ত করে তোলে এবং প্রার্থী ভোটারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের প্রকাশ ঘটায়।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : মির্জা ফখরুল নির্বাচনি প্রচারণা উপহার

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

মির্জা ফখরুলের প্রচারণায় ভোটারের ডিম ও মাটির ব্যাংক উপহার

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

নির্বাচনী প্রচারণার মাঠে ভোট চাইতে গিয়ে সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসায় স্নাত হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও- আসনে ধানের শীষের প্রচারণার সময় দুই ভোটার তাকে অত্যন্ত সাধারণ কিন্তু আবেগঘন দুটি উপহার প্রদান করেন।

গণসংযোগ চলাকালে এক নারী ভোটার তাঁর হাতে তুলে দেন একটি ডিম আরেকজন ভোটার একটি মাটির ব্যাংক উপহার হিসেবে মির্জা ফখরুলের হাতে তুলে দেন। প্রচারণার এই ব্যস্ত সময়ে সাধারণ মানুষের এমন ভালোবাসাদৃশ্যটি উপস্থিত জনতা নেতাকর্মীদের মাঝে আলোচনার সৃষ্টি করেছে।

আজ শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজান মাধবপুর এলাকায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় এই ঘটনাটি ঘটে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে দুই ভোটার তাঁদের কষ্টের সঞ্চয় ও প্রতীকী উপহার তুলে দেয়ার দৃশ্যটি সকলের দৃষ্টি আকর্ষণ করে।

ভোটাররা জানান, ডিম মাটির ব্যাংক কোনো কটাক্ষ নয়; বরং এটি প্রার্থীর প্রতি শুভেচ্ছা এবং একটি শান্তিপূর্ণ নিরাপদ নির্বাচনের প্রতীক হিসেবে উপহার দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচারণা চলাকালে এক নারী ভোটার সামনে এগিয়ে এসে ডিম ভর্তি একটি ব্যাগ মির্জা ফখরুলের হাতে তুলে দেন। কিছুক্ষণ পর আরেকজন ভোটার তার ব্যক্তিগত মাটির ব্যাংকটি উপহার দেন। সময় সেখানে উপস্থিত মানুষের মধ্যে কৌতূহল আলোচনা দেখা যায়।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, মির্জা ফখরুলকে ধরনের ব্যতিক্রমী উপহার দেওয়ার ঘটনা নতুন নয়। আগের নির্বাচনগুলোতেও ভোটারদের পক্ষ থেকে তাকে নানা প্রতীকী অনন্য উপহার দেওয়া হয়েছিল। তাদের মতে, এসব ঘটনা নির্বাচনী প্রচারণাকে আরও মানবিক প্রাণবন্ত করে তোলে এবং প্রার্থী ভোটারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের প্রকাশ ঘটায়।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত