ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারলে রাষ্ট্রের মালিক জনগণ হবে : মোহাম্মদ শাহজাহান

মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারলে জনগণের সরকার হবে, রাষ্ট্রের মালিক জনগণ হবে এবং বাংলাদেশ একটি জনকল্যাণমুখী ও উন্নত রাষ্ট্র হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ (সদর-সুবর্নচর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান।

তিনি বলেন, ‘বিএনপি একটি পরিবর্তিত রাজনীতিতে বিশ্বাস করে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এদেশের গুনগত পরিবর্তন এনেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এনেছে এবং আমাদের নেতা জনাব তারেক রহমানকে যদি আল্লাহ দেশ পরিচালনার দায়িত্বে কামিয়াব করে তাহলে বাংলাদেশকে ওনার বাবার (জিয়াউর রহমান) স্বপ্নের সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত করবে।’

তিনি আরও বলেন, আমরা যদি দেশকে ভালোবাসি তাহলে আগামী নির্বাচন অর্থবহ ও শান্তিপূর্ণ করার দায়িত্ব আমাদের সকলের। এসময় তিনি বলেন বিএনপি ক্ষমতায় আসলে যারা অভাবগ্রস্থ ও অনঅগ্রসর নারী তাদের সকলকে ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্য কার্ড প্রদান করা হবে।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নোয়াখালী-৪ (সদর-সূবর্নচর) আসনের এওজবালিয়া ইউনিয়নের জমিদার হাট উচ্চ বিদ্যালয় মাঠে এওজবালিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন এর সভাপতিত্বে ও সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সলিম উল্যাহ বাহার হিরণ ও সদস্য সচিব ভিপি জসিম জসিম।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড. কাজী কবির আহমদ, জেলা বিএনপির সদস্য ওমর ফারুক টপি, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, সুধারাম থানা বিএনপির সাবেক সহসভাপতি জিএস আসাদুজ্জামান গেদু, সদর উপজেলা যুবদলের সভাপতি আবদুর রহিম রিজবী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক অভি, সদস্য সচিব আবুল কালাম আজাদ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ চৌধুরী বাবু সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : ভোটাধিকার মোহাম্মদ শাহজাহান রাষ্ট্র

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ১১ মার্চ ২০২৬

মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারলে রাষ্ট্রের মালিক জনগণ হবে : মোহাম্মদ শাহজাহান

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image

মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারলে জনগণের সরকার হবে, রাষ্ট্রের মালিক জনগণ হবে এবং বাংলাদেশ একটি জনকল্যাণমুখী ও উন্নত রাষ্ট্র হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ (সদর-সুবর্নচর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান।

তিনি বলেন, ‘বিএনপি একটি পরিবর্তিত রাজনীতিতে বিশ্বাস করে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এদেশের গুনগত পরিবর্তন এনেছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এনেছে এবং আমাদের নেতা জনাব তারেক রহমানকে যদি আল্লাহ দেশ পরিচালনার দায়িত্বে কামিয়াব করে তাহলে বাংলাদেশকে ওনার বাবার (জিয়াউর রহমান) স্বপ্নের সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত করবে।’

তিনি আরও বলেন, আমরা যদি দেশকে ভালোবাসি তাহলে আগামী নির্বাচন অর্থবহ ও শান্তিপূর্ণ করার দায়িত্ব আমাদের সকলের। এসময় তিনি বলেন বিএনপি ক্ষমতায় আসলে যারা অভাবগ্রস্থ ও অনঅগ্রসর নারী তাদের সকলকে ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্য কার্ড প্রদান করা হবে।

আজ শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে নোয়াখালী-৪ (সদর-সূবর্নচর) আসনের এওজবালিয়া ইউনিয়নের জমিদার হাট উচ্চ বিদ্যালয় মাঠে এওজবালিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকবর হোসেন এর সভাপতিত্বে ও সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সলিম উল্যাহ বাহার হিরণ ও সদস্য সচিব ভিপি জসিম জসিম।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এড. কাজী কবির আহমদ, জেলা বিএনপির সদস্য ওমর ফারুক টপি, সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, সুধারাম থানা বিএনপির সাবেক সহসভাপতি জিএস আসাদুজ্জামান গেদু, সদর উপজেলা যুবদলের সভাপতি আবদুর রহিম রিজবী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক অভি, সদস্য সচিব আবুল কালাম আজাদ, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ চৌধুরী বাবু সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত