বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সম্মানে তার প্রার্থী হওয়া দুটি আসন—ঢাকা-১৩ ও বাগেরহাট-১—এ কোনো প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ সোমবার (১৯ জানুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বিবৃতির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেন।
বিবৃতিতে তিনি বলেন, “খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের প্রতি সম্মান জানিয়ে তিনি যে দুই আসনে প্রার্থী হয়েছেন, সেই দুই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী দেবে না।”
তিনি আরও জানান, এই দুই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থিতা প্রত্যাহার করা হবে এবং উভয় আসনেই সমর্থন থাকবে মাওলানা মামুনুল হকের প্রতি। ইসলামী রাজনীতিতে তার ত্যাগ ও অবদানের প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গাজী আতাউর রহমান বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্য কোনো দলের সঙ্গে যৌথভাবে পথচলার চিন্তা করছে না। তবে যেসব আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী নেই, সেসব আসনে নীতি ও আদর্শের ভিত্তিতে সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন জানানো হবে।‘
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের শরিক দল হিসেবে এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : ইসলামী আন্দোলন মাওলানা বাগেরহাট-১
.png)
শনিবার, ১৪ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন