ঢাকা-১২ আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী তাসলিমা আখতার আজ রাজধানীর তেজগাঁও ও ইন্দিরা রোড এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দেবে।‘
তিনি আরও যোগ করেন, সাধারণ মানুষ এখন সুশাসন ও অধিকার আদায়ের পক্ষে ঐক্যবদ্ধ। গণসংযোগকালে তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং ‘মাথাল’ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
নির্বাচনে
তাসলিমা আখতার ‘মাথাল’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ‘কথা-কাজে মিল চাই,
নাগরিক মর্যাদার বাংলাদেশ চাই’ স্লোগানকে সামনে রেখে তিনি নির্বাচনী প্রচার
চালাচ্ছেন।
গণসংযোগকালে
তাসলিমা আখতার বলেন, ‘জনগণ চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের বন্দোবস্ত প্রত্যাখ্যান
করেছে। আগামী দিনে তারা প্রকৃতপক্ষে পরিবর্তন দেখতে চায়। আগামী নির্বাচনে জনগণ
পরিবর্তনের পক্ষের শক্তিকে ভোট দিয়ে চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জবাব
দেবে।‘
আজ শনিবার (৩১ জানুয়ারি) সকালে তেজগাঁও কলেজ এলাকা থেকে তাসলিমা
আখতার তাঁর গণসংযোগ শুরু করেন। পরে তিনি ইন্দিরা রোড ও আশপাশের এলাকায় ব্যবসায়ী ও
দোকানমালিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় গণসংহতি আন্দোলনের ঢাকা মহানগরের
নেতা-কর্মীরা তাঁর সঙ্গে ছিলেন।
আগামীকাল রবিবার (০১ ফেব্রুয়ারী) ঢাকা-১২ আসনের বিভিন্ন
বাসস্ট্যান্ড এলাকায় প্রচার চালাবেন গণসংহতি আন্দোলনের এই প্রার্থী
তাসলিমা আখতার।
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন