ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ভিডিও ভাইরাল: জামায়াত নেতা রেজাউল করিমকে পিটিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে পিটিয়ে হত্যার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, রেজাউল করিম মাটিতে পড়ে আছেন এবং কয়েকজন ব্যক্তি তাকে এলোপাতাড়ি মারধর করছেন। পাশের কয়েকজন তাকে রক্ষা করার চেষ্টা করলেও হামলাকারীরা থামেননি।

শেরপুর- আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল ভিডিওটি নিজের ফেসবুক টাইমলাইনে পোস্ট করে দাবি করেছেন, এটি শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি শহীদ রেজাউল করিমকে বিএনপি সন্ত্রাসীরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করার ফুটেজ। তিনি আরও অভিযোগ করেছেন, ভিডিওতে ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়কও উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জামায়াত সমর্থক আস সাদিক ভিডিওটির স্ক্রিনশট শেয়ার করে একই দাবি করেন। ঘটনার পটভূমি অনুযায়ী, গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতী উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের শতাধিক নেতাকর্মী আহত হন এবং পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এরপর সন্ধ্যায় সংঘর্ষের দ্বিতীয় দফায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম গুরুতর আহত হন। তাকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। জামায়াত নেতা হত্যার ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : ভিডিও ভাইরাল রেজাউল করিম পিটিয়ে হত্যা জামায়াত নেতা

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ২৯ মার্চ ২০২৬

ভিডিও ভাইরাল: জামায়াত নেতা রেজাউল করিমকে পিটিয়ে হত্যা

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিমকে পিটিয়ে হত্যার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, রেজাউল করিম মাটিতে পড়ে আছেন এবং কয়েকজন ব্যক্তি তাকে এলোপাতাড়ি মারধর করছেন। পাশের কয়েকজন তাকে রক্ষা করার চেষ্টা করলেও হামলাকারীরা থামেননি।

শেরপুর- আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল ভিডিওটি নিজের ফেসবুক টাইমলাইনে পোস্ট করে দাবি করেছেন, এটি শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি শহীদ রেজাউল করিমকে বিএনপি সন্ত্রাসীরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করার ফুটেজ। তিনি আরও অভিযোগ করেছেন, ভিডিওতে ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়কও উপস্থিত ছিলেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জামায়াত সমর্থক আস সাদিক ভিডিওটির স্ক্রিনশট শেয়ার করে একই দাবি করেন। ঘটনার পটভূমি অনুযায়ী, গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতী উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের শতাধিক নেতাকর্মী আহত হন এবং পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এরপর সন্ধ্যায় সংঘর্ষের দ্বিতীয় দফায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম গুরুতর আহত হন। তাকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। জামায়াত নেতা হত্যার ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত