ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ডা. শফিকুর রহমান

বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনার চেষ্টা করবে জামায়াত

ছবি : সংগৃহীত

বিগত সরকারের আমলে যে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে তা ফেরত আনার চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতের আমির বলেছেন, বাংলাদেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা গত সাড়ে ১৫ বছরে বিদেশে পাচার করা হয়েছে। আমরা চেষ্টা করবো পেটের ভেতরে হাত ঢুকিয়ে ওই টাকা বের করে আনতে। এটা জনগণের টাকা। জনগণের উন্নয়ন খাতে এই টাকা যুক্ত হবে ইনশাআল্লাহ।

আজ বৃহস্পতিবার ঢাকার কারওয়ান বাজারে ঢাকা-১২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল ইসলাম মিলনের নির্বাচনি পথসভায় যোগ দিয়ে ডা. শফিকুর রহমান এই প্রতিশ্রুতি দেন।

নির্বাচনের পর জামায়াত বিজয়ী হলে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

জামায়াতের আমির বলেন, ১৩ তারিখ থেকে পাল্টে যাবে বাংলাদেশের চিত্র। যেখানে হাত অবশ হয়ে যাবে ৯০ ভাগ চাঁদাবাজের। চাঁদাবাজি বন্ধ করতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জামায়াত নেতা-কর্মীরাও মাঠে থাকবে বলে জানান তিনি।

গতকাল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এক জনসভায় বলেছিলেন, একটি রাজনৈতিক দলের বক্তব্য দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিলো। আমার প্রশ্ন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাদের দুজন সদস্য বিএনপির সরকারে ছিলো। বিএনপি যদি এতোই খারাপ হয় ওই দুজন কেন পদত্যাগ করেনি।

জামায়াতের আমির কারওয়ান বাজারের সমাবেশে জানান, চার দলীয় ঐক্যজোট ক্ষমতায় থাকার সময়জামায়াতের মন্ত্রীরা কোনো ধরনের দুর্নীতিতে জড়িত হননিএবংমন্ত্রণালয় বাঁচাতেইদায়িত্বও ছাড়েননি।

তিনি বলেন, দু একজন নেতা বলছেন, আপনারা এত সৎ ছিলেন তো ছেড়ে গেলেন না কেন? আমরা ছেড়ে যাইনি কারণে অন্তত তিনটা মন্ত্রণালয় বেঁচে যাক। বেঁচে যাক দুর্নীতির হাত থেকে, রক্ষা পাক।

এর আগে মিরপুরে জামায়াতের নির্বাচনি ডিজিটাল ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে শফিকুর রহমান বলেন, নতুন বাংলাদেশে আমাদের ভূখণ্ড বদলাবে না, বদলাবে আমাদের চরিত্র দৃষ্টিভঙ্গি। আর গত ৫৪ বছর যে দৃষ্টিভঙ্গি নিয়ে দেশ চালানো হয়েছে, মাঝে মাঝে কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ক্ষেত্রে জুলুম করা হয়েছে। ফ্যাসিজম চাপিয়ে দেওয়া হয়েছে।

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জামায়াতে ইসলামী

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ১১ মার্চ ২০২৬

বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনার চেষ্টা করবে জামায়াত

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

বিগত সরকারের আমলে যে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে তা ফেরত আনার চেষ্টা করা হবে বলে আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জামায়াতের আমির বলেছেন, বাংলাদেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা গত সাড়ে ১৫ বছরে বিদেশে পাচার করা হয়েছে। আমরা চেষ্টা করবো পেটের ভেতরে হাত ঢুকিয়ে ওই টাকা বের করে আনতে। এটা জনগণের টাকা। জনগণের উন্নয়ন খাতে এই টাকা যুক্ত হবে ইনশাআল্লাহ।

আজ বৃহস্পতিবার ঢাকার কারওয়ান বাজারে ঢাকা-১২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল ইসলাম মিলনের নির্বাচনি পথসভায় যোগ দিয়ে ডা. শফিকুর রহমান এই প্রতিশ্রুতি দেন।

নির্বাচনের পর জামায়াত বিজয়ী হলে চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

জামায়াতের আমির বলেন, ১৩ তারিখ থেকে পাল্টে যাবে বাংলাদেশের চিত্র। যেখানে হাত অবশ হয়ে যাবে ৯০ ভাগ চাঁদাবাজের। চাঁদাবাজি বন্ধ করতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জামায়াত নেতা-কর্মীরাও মাঠে থাকবে বলে জানান তিনি।

গতকাল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এক জনসভায় বলেছিলেন, একটি রাজনৈতিক দলের বক্তব্য দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিলো। আমার প্রশ্ন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তাদের দুজন সদস্য বিএনপির সরকারে ছিলো। বিএনপি যদি এতোই খারাপ হয় ওই দুজন কেন পদত্যাগ করেনি।

জামায়াতের আমির কারওয়ান বাজারের সমাবেশে জানান, চার দলীয় ঐক্যজোট ক্ষমতায় থাকার সময়জামায়াতের মন্ত্রীরা কোনো ধরনের দুর্নীতিতে জড়িত হননিএবংমন্ত্রণালয় বাঁচাতেইদায়িত্বও ছাড়েননি।

তিনি বলেন, দু একজন নেতা বলছেন, আপনারা এত সৎ ছিলেন তো ছেড়ে গেলেন না কেন? আমরা ছেড়ে যাইনি কারণে অন্তত তিনটা মন্ত্রণালয় বেঁচে যাক। বেঁচে যাক দুর্নীতির হাত থেকে, রক্ষা পাক।

এর আগে মিরপুরে জামায়াতের নির্বাচনি ডিজিটাল ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে শফিকুর রহমান বলেন, নতুন বাংলাদেশে আমাদের ভূখণ্ড বদলাবে না, বদলাবে আমাদের চরিত্র দৃষ্টিভঙ্গি। আর গত ৫৪ বছর যে দৃষ্টিভঙ্গি নিয়ে দেশ চালানো হয়েছে, মাঝে মাঝে কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ক্ষেত্রে জুলুম করা হয়েছে। ফ্যাসিজম চাপিয়ে দেওয়া হয়েছে।

এমএইছ/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত