ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বিএনপিকে আলেমদের সমর্থন অপপ্রচার রোধে গুরুত্ত্বপূর্ণ ভূমিকা রাখবে: তারেক রহমান

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিএনপিকে সমর্থন দেওয়ায় দেশের পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম খতিবদের আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেছেন, আলেম-ওলামাদের এই স্পষ্ট অবস্থান ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্ত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব এম সালেহ শিবলী সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দেশের সব ঘরানার শীর্ষ ইসলামী নেতৃবৃন্দ বিএনপিকে সমর্থন দিয়েছেনমর্মে একটি খবর বুধবার দেশের বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। এই সংবাদের প্রতিক্রিয়ায় শীর্ষ স্থানীয় আলেম ওলামাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

তারেক রহমান বলেছেন, ‘জাতির একটি ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম ওলামাদের এই অবস্থান জনগণকে সঠিক পথ নির্দেশনা দেবে। আলেম ওলামাদের এই স্পষ্ট অবস্থান ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্ত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণ তাদের রাজনৈতিক, সামাজিক, অধিকার প্রতিষ্ঠায় করণীয় সম্পর্কে সঠিক নির্দেশনা পাবে বলে মনে করি।

তিনি আরও বলেন, ‘আমি সম্মানীত আলেম-ওলামাদের ধন্যবাদ জানাই। একই সঙ্গে ভবিষ্যতেও ইসলামী মূল্যবোধের আলোকে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিদের জন্য একটি নিরাপদ মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশের সম্মানীত পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম খতিবদের অব্যাহত সহযোগিতা চাই’।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : বিএনপি তারেক রহমান আলেম

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপিকে আলেমদের সমর্থন অপপ্রচার রোধে গুরুত্ত্বপূর্ণ ভূমিকা রাখবে: তারেক রহমান

প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বিএনপিকে সমর্থন দেওয়ায় দেশের পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম খতিবদের আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেছেন, আলেম-ওলামাদের এই স্পষ্ট অবস্থান ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্ত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব এম সালেহ শিবলী সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দেশের সব ঘরানার শীর্ষ ইসলামী নেতৃবৃন্দ বিএনপিকে সমর্থন দিয়েছেনমর্মে একটি খবর বুধবার দেশের বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। এই সংবাদের প্রতিক্রিয়ায় শীর্ষ স্থানীয় আলেম ওলামাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 

তারেক রহমান বলেছেন, ‘জাতির একটি ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম ওলামাদের এই অবস্থান জনগণকে সঠিক পথ নির্দেশনা দেবে। আলেম ওলামাদের এই স্পষ্ট অবস্থান ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্ত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণ তাদের রাজনৈতিক, সামাজিক, অধিকার প্রতিষ্ঠায় করণীয় সম্পর্কে সঠিক নির্দেশনা পাবে বলে মনে করি।

তিনি আরও বলেন, ‘আমি সম্মানীত আলেম-ওলামাদের ধন্যবাদ জানাই। একই সঙ্গে ভবিষ্যতেও ইসলামী মূল্যবোধের আলোকে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিদের জন্য একটি নিরাপদ মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশের সম্মানীত পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম খতিবদের অব্যাহত সহযোগিতা চাই’।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত