ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিলেন এক বীর মুক্তিযোদ্ধা

ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের চেতনা এবং ইসলামী মূল্যবোধের এক অনন্য সমন্বয়ে রাজনীতির নতুন মোড়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পতাকাতলে শামিল হলেন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট শিক্ষানুরাগী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের সাবেক জিএস মো. রফিকুল ইসলাম।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর মগবাজারস্থ জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন তিনি।

যোগদান অনুষ্ঠানে মো. রফিকুল ইসলাম জামায়াতে ইসলামীর নীতি, আদর্শ এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা প্রকাশ করেন। তিনি সংগঠনের প্রাথমিক সদস্য ফরম পূরণ করে জীবনের অবশিষ্ট সময় ইসলাম ও দেশসেবায় উৎসর্গ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তার দীর্ঘ ও কর্মময় নেক হায়াত কামনা করেন।

মো. রফিকুল ইসলামের রাজনৈতিক পথচলা শুরু হয়েছিল ষাটের দশকের উত্তাল ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। তিনি ছিলেন, হাজী আসমত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রজ্ঞাবান ছাত্রনেতা। ডাকসুর নির্বাচিত নাট্য ও প্রমোদ সম্পাদক। ১৯৭১ সালে কুলিয়ারচর-ভৈরব-কিশোরগঞ্জ অঞ্চলে সম্মুখ সমরে অংশ নেওয়া এক সাহসী বীর।

স্বাধীনতার পর নিজেকে সরাসরি রাজনীতির চেয়ে সমাজ ও শিক্ষা বিস্তারে বেশি নিবেদিত করেছিলেন তিনি। ভৈরবের উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। তার হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে— রফিকুল ইসলাম মহিলা কলেজ (জাতীয় পুরস্কারপ্রাপ্ত)। হালিমা সাদিয়া মহিলা মাদ্রাসা ও মুর্শিদ–মুজিব উচ্চ বিদ্যালয়। শহীদ আরবুর রহমান কিন্ডারগার্টেন ও ফাতেমা রমজান সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী, ভৈরব উপজেলা আমির মাওলানা কবির হোসেন এবং পৌরসভা আমির শাহজাহান সরকার। বক্তারা বলেন, রফিকুল ইসলামের মতো একজন প্রজ্ঞাবান ব্যক্তিত্বের যোগদান জামায়াতের সাংগঠনিক শক্তিকে আরও সমৃদ্ধ করবে এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : বীর মুক্তিযোদ্ধা জামায়াত

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিলেন এক বীর মুক্তিযোদ্ধা

প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫

featured Image

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত