এনসিপির
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘প্রয়োজনে জান দেব, কিন্তু
ভোটকেন্দ্র ছাড়ব না। আমাদের ব্যালট বাক্স ছিনতাই হতে দেব না। যারা ভোটকেন্দ্র দখল
করতে আসবে, তারা যেন বাড়ি থেকে মৃত্যু নিয়ে আসে। ওই দিন হবে তাদের শেষ দিন, ইনশা
আল্লাহ।’
গতকাল
শনিবার (৩১ জানুয়ারি) রাতের দিকে কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর খান সরকারি মডেল
স্কুল অ্যান্ড কলেজ মাঠে ১১–দলীয় জোটের উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় এ কথা
বলেন হাসনাত আবদুল্লাহ। তিনি কুমিল্লা-৪ আসনে ১১–দলীয় জোটের প্রার্থী।
প্রশাসনের
উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আপনারা শুধু জনগণের কাছে দায়বদ্ধ। আপনারা নিজেদের
মেধা দিয়ে, নিজেদের যোগ্যতা দিয়ে বাংলাদেশের জনগণকে সেবা করতে চাকরিতে এসেছেন।
কোনো দলীয় দাসত্ব করতে আসেননি। আমরা আপনাদের কাছে করজোড় করে অনুরোধ করছি,
মিলিটারির প্রতি, পুলিশ ভাইদের প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে, সেই
অনাস্থাকে পুনরুদ্ধারের জন্য এখন আপনাদের টেস্ট ম্যাচ চলছে এবং পরীক্ষা হবে ১২
তারিখে।’
জামায়াতে
ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন,
আগামী নির্বাচন দেশের জন্য ঐতিহাসিক পরিবর্তনের বড় সুযোগ। তিনি দুর্নীতিমুক্ত ও
বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ
লক্ষ্যে তিনি ১১-দলীয় জোটের প্রার্থী নাজিমুদ্দিন মোল্লার পক্ষে ভোট চেয়ে জনতাকে
ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একইসঙ্গে স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে যেকোনো
অপতৎপরতা রুখে দেওয়ার ঘোষণা দেওয়া হয়। বক্তারা জোর দিয়ে বলেন, জনগণের ভোটাধিকার
রক্ষায় তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত, তবুও ব্যালট বাক্স ছিনতাই হতে
দেওয়া হবে না।
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : এনসিপি হাসনাত আবদুল্লাহ ভোটকেন্দ্র
.png)
বুধবার, ১১ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন