পাবনার চাটমোহর পৌর যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক তানভীর লিখন জুয়েল ফের ধানের শীষের পক্ষে নির্বাচন প্রচারণায় যোগদান করেছেন। ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের ডেকে লিখিতভাবে এ তথ্য জানান তিনি।
এর আগে তিনি স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা করার জন্য বহিষ্কার হন।
লিখিত বক্তব্য তানভীর লিখন জুয়েল জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে চাটমোহরে স্থানীয় প্রার্থকে ঘোড়া প্রতীকের নির্বাচনে অংশগ্রহণ করায় দল থেকে তাকে বহিষ্কার করা হয়। বিষয়টি তাকে ব্যাপকভাবে চিন্তিত করে তোলে। তাই বিগত সময়ের ভুল ত্রুটি ক্ষমা প্রার্থনা করে তিনি পুনরায় বিএনপি'র দলীয় প্রার্থী কৃষিবিদ হাসান জাফর তুহিন এর ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচার-প্রচারণায় পুনরায় অংশগ্রহণ করলেন।
তিনি আরো জানান, বিএনপি'র কতিপয় নেতা কর্মীরা তাকে ভুল বুঝিয়ে ধানের শীষের পক্ষে অবস্থান নিতে ও বক্তব্য দিতে উদ্বুদ্ধ করেছিলেন। তিনি তার ভুল বুঝতে পেরে ধানের শীষের পক্ষে ফিরে আসলেন। একই সাথে ধানের শীষের পক্ষে অন্যান্য নেতাকর্মীদের ফিরে এসে তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করতে আহ্বান জানান।
এই ঘটনা প্রকাশ হবার পরে এলাকায় জনসাধারণের মধ্যে অসন্তোষ দেখা গেছে। বিষয় টা অনেকটা হাস্যরসের মধে পড়ে গেছে।
অনেকে তানভীর জুয়েল লিখনকে নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ করছেন।
এতে করে সাধারণ ভোটারদের মধ্যে এক ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে পাবনা ৩ এলাকায় জনমনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
.png)
বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন