ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নির্বাচন নিয়ে শঙ্কা সৃষ্টিকারীরা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে: আমীর খসরু

ছবি : সংগৃহীত

নির্বাচন নিয়ে শঙ্কা সৃষ্টিকারীরা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এমন দাবি করেছেন চট্টগ্রাম-১১ আসনের বিএনপির প্রার্থী দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার গণসংযোগকালে তিনি দাবি করেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার সকাল থেকে ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের বড়পুল, ছোটপুল, বাদশা মিয়া ব্রিকসফিল্ড রোড, ইসলামীয়া ব্রিকসফিল্ড রোড, সিজিএস কলোনি, সিডিএ, বিল্লাপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। 

আমীর খসরু বলেন, একটি গোষ্ঠী আছে যারা গণতন্ত্রের কথা বলে কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না। দেশের সমস্ত মানুষ গণতন্ত্রের পক্ষে, নির্বাচনের পক্ষে নেমেছে। আন্তর্জাতিকভাবে বিশ্বব্যাপী যারা গণতন্ত্রকামী দেশ তারা বাংলাদেশের নির্বাচনে সহযোগিতা করছে। আমাদের দেশের মধ্যে একটি গোষ্ঠী আছে যারা নির্বাচনের পক্ষে নাই। তারা চাইবে বিভিন্নভাবে নির্বাচন কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করে প্রশ্নবিদ্ধ করার জন্য। কিন্তু দেশের মানুষ চায়, তাদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে, নির্বাচিত সংসদ প্রতিষ্ঠা করতে। যারা শঙ্কার সৃষ্টি করছে তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। জনগণ তাদের জায়গাতেই আছে। 

চট্টগ্রাম- সীতাকুণ্ড আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী বাঁশবাড়ীয়ায় এবং বিকেলে সোনাইছড়ি ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ করেন। কর্মমুখর সীতাকুণ্ডই আমার প্রথম লক্ষ্য। এখানে শিল্পকারখানায় বিনিয়োগ বাড়ানো গেলে বেকারত্ব দূরীকরণ খুব সহজ হবে। বেকারের সংখ্যা কমে গেলে এলাকায় অপকর্মও অনেকাংশে কমে যাবে। পর্যটকদের জন্য উন্নত যাতায়াতব্যবস্থা আর নিরাপদ আবাসন নিশ্চিত করা গেলে সীতাকুণ্ডেই পর্যটন খাতে বিপ্লব সাধিত হবে।

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : চট্টগ্রাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমীর খসরু মাহমুদ চৌধুরী

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ১১ মার্চ ২০২৬

নির্বাচন নিয়ে শঙ্কা সৃষ্টিকারীরা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে: আমীর খসরু

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

নির্বাচন নিয়ে শঙ্কা সৃষ্টিকারীরা জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এমন দাবি করেছেন চট্টগ্রাম-১১ আসনের বিএনপির প্রার্থী দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার গণসংযোগকালে তিনি দাবি করেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার সকাল থেকে ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের বড়পুল, ছোটপুল, বাদশা মিয়া ব্রিকসফিল্ড রোড, ইসলামীয়া ব্রিকসফিল্ড রোড, সিজিএস কলোনি, সিডিএ, বিল্লাপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। 

আমীর খসরু বলেন, একটি গোষ্ঠী আছে যারা গণতন্ত্রের কথা বলে কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না। দেশের সমস্ত মানুষ গণতন্ত্রের পক্ষে, নির্বাচনের পক্ষে নেমেছে। আন্তর্জাতিকভাবে বিশ্বব্যাপী যারা গণতন্ত্রকামী দেশ তারা বাংলাদেশের নির্বাচনে সহযোগিতা করছে। আমাদের দেশের মধ্যে একটি গোষ্ঠী আছে যারা নির্বাচনের পক্ষে নাই। তারা চাইবে বিভিন্নভাবে নির্বাচন কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করে প্রশ্নবিদ্ধ করার জন্য। কিন্তু দেশের মানুষ চায়, তাদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে, নির্বাচিত সংসদ প্রতিষ্ঠা করতে। যারা শঙ্কার সৃষ্টি করছে তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। জনগণ তাদের জায়গাতেই আছে। 

চট্টগ্রাম- সীতাকুণ্ড আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী বাঁশবাড়ীয়ায় এবং বিকেলে সোনাইছড়ি ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ করেন। কর্মমুখর সীতাকুণ্ডই আমার প্রথম লক্ষ্য। এখানে শিল্পকারখানায় বিনিয়োগ বাড়ানো গেলে বেকারত্ব দূরীকরণ খুব সহজ হবে। বেকারের সংখ্যা কমে গেলে এলাকায় অপকর্মও অনেকাংশে কমে যাবে। পর্যটকদের জন্য উন্নত যাতায়াতব্যবস্থা আর নিরাপদ আবাসন নিশ্চিত করা গেলে সীতাকুণ্ডেই পর্যটন খাতে বিপ্লব সাধিত হবে।

এমএইছ/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত