নির্বাচন কমিশন (ইসি) দায়িত্বশীল আচরণ করছে না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না। এরইমধ্যে অনেকগুলো অভিযোগ করেছি। কিন্তু একটারও রেসপন্স পাইনি।
এটা খুব
দুর্ভাগ্যজনক’।
আজ শনিবার
(৭ ফেব্রুয়ারি) দুপুরে
রাজধানীর ঢাকার
শান্তিনগর এলাকায়
গণসংযোগকালে
সাংবাদিকদের
এ অভিযোগ
করেন তিনি।
মির্জা
আব্বাস বলেন,
‘একটা বিশেষ
দলের কথাবার্তা
শুনে মনে
হচ্ছে তারা
নির্বাচন জিতে
বসে আছে।
এত বছর
নির্বাচন করেছি,
কিন্তু আমরা
প্রেডিকশন করতে
পারিনি যে
আমরা জিতে
গেছি, অথচ
তারা পারে
কিভাবে! জনগণ
ঠিক করবে
তারা কাকে
ভোট দেবে’।
মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, ‘অংশগ্রহণমূলক নির্বাচন তো হচ্ছে, সঙ্গে পক্ষপাতিত্ব হচ্ছে। এই পক্ষপাতিত্ব খুব খারাপ। একটা ভুয়া ফলাফল নিয়ে তারা সংসদে যাবে? এটা তো হতে পারে না’।
তিনি আরও
বলেন, ‘ভোটারদের অনুরোধ জানাব তারা যেন সব চক্রান্তের জাল ছিঁড়ে ইলেকশনের দিন যথাযথভাবে ভোটাধিকার প্রয়োগ করে’।
এনএম/ধ্রুবকন্ঠ
বিষয় : নির্বাচন ইসি মির্জা আব্বাস
.png)
রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন কমিশন (ইসি) দায়িত্বশীল আচরণ করছে না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন দায়িত্বশীল আচরণ করছে না। এরইমধ্যে অনেকগুলো অভিযোগ করেছি। কিন্তু একটারও রেসপন্স পাইনি।
এটা খুব
দুর্ভাগ্যজনক’।
আজ শনিবার
(৭ ফেব্রুয়ারি) দুপুরে
রাজধানীর ঢাকার
শান্তিনগর এলাকায়
গণসংযোগকালে
সাংবাদিকদের
এ অভিযোগ
করেন তিনি।
মির্জা
আব্বাস বলেন,
‘একটা বিশেষ
দলের কথাবার্তা
শুনে মনে
হচ্ছে তারা
নির্বাচন জিতে
বসে আছে।
এত বছর
নির্বাচন করেছি,
কিন্তু আমরা
প্রেডিকশন করতে
পারিনি যে
আমরা জিতে
গেছি, অথচ
তারা পারে
কিভাবে! জনগণ
ঠিক করবে
তারা কাকে
ভোট দেবে’।
মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, ‘অংশগ্রহণমূলক নির্বাচন তো হচ্ছে, সঙ্গে পক্ষপাতিত্ব হচ্ছে। এই পক্ষপাতিত্ব খুব খারাপ। একটা ভুয়া ফলাফল নিয়ে তারা সংসদে যাবে? এটা তো হতে পারে না’।
তিনি আরও
বলেন, ‘ভোটারদের অনুরোধ জানাব তারা যেন সব চক্রান্তের জাল ছিঁড়ে ইলেকশনের দিন যথাযথভাবে ভোটাধিকার প্রয়োগ করে’।
এনএম/ধ্রুবকন্ঠ
.png)
আপনার মতামত লিখুন