ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

নির্বাচনে হেরেও যেভাবে উচ্চ কক্ষে যেতে পারেন পাটওয়ারী

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা- আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসের কাছে পরাজিত হলেও সংসদের উচ্চকক্ষে (সিনেট) যেতে পারেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গণভোটেহ্যাঁ’-এর বিজয় এবং জুলাই সনদের আলোকে গঠিতব্য উচ্চকক্ষে এনসিপির পক্ষ থেকে সম্ভাব্য সদস্যদের তালিকায় তার নাম সবচেয়ে জোরালোভাবে আলোচনায় রয়েছে

সূত্র অনুযায়ী, উচ্চকক্ষে মোট ১০০ সদস্য থাকবেন। জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দলের প্রাপ্ত ভোটের শতাংশের ভিত্তিতে এসব সদস্য মনোনয়ন পাবেন। এবারের নির্বাচনে ৩০টি আসনে প্রার্থী দিয়ে এনসিপি মোট ২২ লাখ ৬৯ হাজার ৬৩১ ভোট পেয়েছে, যা মোট ভোটের দশমিক ২১ শতাংশ। এই হিসাবে উচ্চকক্ষে দলটির অন্তত তিনটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

দলীয় একাধিক সূত্র জানিয়েছে, সম্ভাব্য তিনটি আসনের জন্য আলোচ্য তালিকায় সবার ওপরে রয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। যদিও বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি, তবে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে। তবে তিনি যদি আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে উচ্চকক্ষে না- যেতে পারেন বলে দলীয় মহলে আলোচনা রয়েছে।

এদিকে নির্বাচনি প্রচারকে ঘিরে মির্জা আব্বাসের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্যের জেরে সামাজিক মাধ্যমে আলোচনায় ছিলেন পাটওয়ারী। ফলে ঢাকা- আসনের ফলাফলের দিকে বিশেষ নজর ছিল রাজনৈতিক মহলের।

এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা জানিয়েছেন, উচ্চকক্ষে কারা মনোনয়ন পাবেনতা নিয়ে জোট দলের অভ্যন্তরে আলোচনা চলছে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঢাকা- আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টিতে ভোট গ্রহণ হয়। এতে মির্জা আব্বাস ১০৮ কেন্দ্রে ৫৬ হাজার ৫৫২ ভোট এবং হাজার ৮১৪টি পোস্টাল ভোটসহ মোট ৫৯ হাজার ৩৬৬ ভোট পান।

অন্যদিকে, নাসীরুদ্দীন পাটওয়ারী ১০৮ কেন্দ্রে ৫১ হাজার ৫৭২ ভোট এবং হাজার ৫৫৫টি পোস্টাল ভোটসহ মোট ৫৪ হাজার ১২৭ ভোট পান।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : বিএনপি এনসিপি মির্জা আব্বাস নাসীরুদ্দীন পাটওয়ারী

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনে হেরেও যেভাবে উচ্চ কক্ষে যেতে পারেন পাটওয়ারী

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা- আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাসের কাছে পরাজিত হলেও সংসদের উচ্চকক্ষে (সিনেট) যেতে পারেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গণভোটেহ্যাঁ’-এর বিজয় এবং জুলাই সনদের আলোকে গঠিতব্য উচ্চকক্ষে এনসিপির পক্ষ থেকে সম্ভাব্য সদস্যদের তালিকায় তার নাম সবচেয়ে জোরালোভাবে আলোচনায় রয়েছে

সূত্র অনুযায়ী, উচ্চকক্ষে মোট ১০০ সদস্য থাকবেন। জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দলের প্রাপ্ত ভোটের শতাংশের ভিত্তিতে এসব সদস্য মনোনয়ন পাবেন। এবারের নির্বাচনে ৩০টি আসনে প্রার্থী দিয়ে এনসিপি মোট ২২ লাখ ৬৯ হাজার ৬৩১ ভোট পেয়েছে, যা মোট ভোটের দশমিক ২১ শতাংশ। এই হিসাবে উচ্চকক্ষে দলটির অন্তত তিনটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে।

দলীয় একাধিক সূত্র জানিয়েছে, সম্ভাব্য তিনটি আসনের জন্য আলোচ্য তালিকায় সবার ওপরে রয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। যদিও বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি, তবে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে। তবে তিনি যদি আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে উচ্চকক্ষে না- যেতে পারেন বলে দলীয় মহলে আলোচনা রয়েছে।

এদিকে নির্বাচনি প্রচারকে ঘিরে মির্জা আব্বাসের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্যের জেরে সামাজিক মাধ্যমে আলোচনায় ছিলেন পাটওয়ারী। ফলে ঢাকা- আসনের ফলাফলের দিকে বিশেষ নজর ছিল রাজনৈতিক মহলের।

এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা জানিয়েছেন, উচ্চকক্ষে কারা মনোনয়ন পাবেনতা নিয়ে জোট দলের অভ্যন্তরে আলোচনা চলছে। সিদ্ধান্ত চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঢাকা- আসনের ১০৯টি কেন্দ্রের মধ্যে ১০৮টিতে ভোট গ্রহণ হয়। এতে মির্জা আব্বাস ১০৮ কেন্দ্রে ৫৬ হাজার ৫৫২ ভোট এবং হাজার ৮১৪টি পোস্টাল ভোটসহ মোট ৫৯ হাজার ৩৬৬ ভোট পান।

অন্যদিকে, নাসীরুদ্দীন পাটওয়ারী ১০৮ কেন্দ্রে ৫১ হাজার ৫৭২ ভোট এবং হাজার ৫৫৫টি পোস্টাল ভোটসহ মোট ৫৪ হাজার ১২৭ ভোট পান।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত