ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

ধোঁকায় পড়ে দেশটাকে ধ্বংস করতে চাই না : রেজাউল করিম

ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, ‘আমরা বহু নির্বাচনে বহু লোকের উন্নয়নের ফুলঝুরি শুনেছি, নতুন করে আর ধোঁকায় পড়ে দেশটাকে ধ্বংস করতে চাই না। দেশের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য, দেশকে যারা ভালোবাসে তারা ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করা শুরু করেছে।‘

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে গাজীপুরের কোনাবাড়ী কলেজ ময়দানে গাজীপুর- আসনের দলীয় প্রার্থী মাওলানা জিএম রুহুল আমীনের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করে অন্যায় দূর ইনসাফ প্রতিষ্ঠাতা করা অবাস্তব। ৫৪ বছর ধরে মানুষ যে নীতি-আর্দশে চলছিল, সেই নীতি-আর্দশের কারণে দেশের মানুষ যা চেয়েছিল তা পায়নি। মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছিল। তাদের মূল তিনটি স্লোগান ছিল। সেগুলো হলো সাম্য, মানবিক মর্যাদা ন্যায়বিচার প্রতিষ্ঠা। কিন্তু বাস্তবে যারা দেশ পরিচালনা করেছিল তারা এগুলোর একটাও বাস্তবায়ন করেনি।

তিনি আরও বলেন, একবার-দুইবার নয়, তামাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে বার দুর্নীতিতে ফার্স্ট বানিয়েছিল। আমরা এদের দেশ পরিচালনায় দেখেছি হাজার হাজার মা-বোনের কোল খালি হতে। রাস্তায় নামার পর মানুষ গুম হয়ে যেত, ঘরে গেলে খুন হয়ে যেত। আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করে, বেগমপাড়া তৈরি করেছে। 

রেজাউল করিম বলেন, আমরা কি বারবার দুর্নীতির মধ্যেই নিমজ্জিত থাকব, নাকি পরিত্রাণ দরকার? দুর্নীতি থেকে বাঁচতে একটাই ইসলামী দল, সেটি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। তার প্রতীক হলো হাতপাখা। 
  
তিনি আরও বলেন, আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ গড়ার একটি সুন্দর সময় এসেছে। এই সুযোগে যদি আমরা কাজে লাগাতে না পারি, আমাদের আফসোস করতে হবে।

এমএইচ/ ধ্রুবকন্ঠ

বিষয় : বাংলাদেশে রেজাউল করিম

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ২৯ মার্চ ২০২৬

ধোঁকায় পড়ে দেশটাকে ধ্বংস করতে চাই না : রেজাউল করিম

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, ‘আমরা বহু নির্বাচনে বহু লোকের উন্নয়নের ফুলঝুরি শুনেছি, নতুন করে আর ধোঁকায় পড়ে দেশটাকে ধ্বংস করতে চাই না। দেশের কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য, দেশকে যারা ভালোবাসে তারা ইসলামী আন্দোলনের পক্ষে কাজ করা শুরু করেছে।‘

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে গাজীপুরের কোনাবাড়ী কলেজ ময়দানে গাজীপুর- আসনের দলীয় প্রার্থী মাওলানা জিএম রুহুল আমীনের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ পরিচালনা করে অন্যায় দূর ইনসাফ প্রতিষ্ঠাতা করা অবাস্তব। ৫৪ বছর ধরে মানুষ যে নীতি-আর্দশে চলছিল, সেই নীতি-আর্দশের কারণে দেশের মানুষ যা চেয়েছিল তা পায়নি। মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষ জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছিল। তাদের মূল তিনটি স্লোগান ছিল। সেগুলো হলো সাম্য, মানবিক মর্যাদা ন্যায়বিচার প্রতিষ্ঠা। কিন্তু বাস্তবে যারা দেশ পরিচালনা করেছিল তারা এগুলোর একটাও বাস্তবায়ন করেনি।

তিনি আরও বলেন, একবার-দুইবার নয়, তামাম দুনিয়ার মধ্যে চোরের দিক থেকে বার দুর্নীতিতে ফার্স্ট বানিয়েছিল। আমরা এদের দেশ পরিচালনায় দেখেছি হাজার হাজার মা-বোনের কোল খালি হতে। রাস্তায় নামার পর মানুষ গুম হয়ে যেত, ঘরে গেলে খুন হয়ে যেত। আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার করে, বেগমপাড়া তৈরি করেছে। 

রেজাউল করিম বলেন, আমরা কি বারবার দুর্নীতির মধ্যেই নিমজ্জিত থাকব, নাকি পরিত্রাণ দরকার? দুর্নীতি থেকে বাঁচতে একটাই ইসলামী দল, সেটি হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। তার প্রতীক হলো হাতপাখা। 
  
তিনি আরও বলেন, আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ গড়ার একটি সুন্দর সময় এসেছে। এই সুযোগে যদি আমরা কাজে লাগাতে না পারি, আমাদের আফসোস করতে হবে।

এমএইচ/ ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত