ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

দেশ সহিংস হয়ে উঠলে নির্বাচন নিরপেক্ষ হবে না: মিয়া গোলাম পরওয়ার

ছবি : সংগৃহীত

শেরপুরে জামায়াত নেতা হত্যার বিচার বর্তমান অন্তর্বর্তী সরকার না করলে এবং দেশ সহিংস হয়ে উঠলে নির্বাচন নিরপেক্ষ-অবাধ হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, শেরপুরে জামায়াতে ইসলামীর যে নেতাকে হত্যা করা হয়েছে, বিএনপির সন্ত্রাসীরা তার ওপর নিষ্ঠুরভাবে হামলা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রকাশ্য প্রচারাভিযানের প্রথম হত্যাকাণ্ডের বিচার এই সরকারকে করতে হবে। খুনিদের গ্রেপ্তার করতে হবে, আর যেন জামায়াতে ইসলামীসহ কোনো দলের প্রার্থীদের ওপর হামলা করা না হয়। সেটা নিশ্চিত না করলে, দেশ যদি সহিংস হয়ে উঠে; এই নির্বাচন নিরপেক্ষ হবে না। ভোটকেন্দ্রে তারা সন্ত্রাস করবে।

গোলাম পরওয়ার আরও বলেন, ক্ষমতায় যাওয়ার আগেই যদি আমাদের নেতাদের হত্যা করে, চাঁদাবাজি করে; তাহলে ক্ষমতায় গেলে তাদের কাছে আমাদের হিন্দু-মুসলিম কারও জানমাল নিরাপদ থাকবে না। নিরাপদ বাংলাদেশের জন্য দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে।

গোলাম পরওয়ার বলেন, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি বিএনপির কোনো কোনো নেতা বক্তব্য দিচ্ছেন দাঁড়িপাল্লার কাজ করার জন্য নারীরা যদি কোনো বাড়িতে যায়, তাদের কাপড়চোপড় খুলে নিবে। তাদের ওপর হামলা করছে, গায়ে হাত তুলছে। যারা নির্বাচনের আগের নারীদের গায়ে হাত তুলে, তাদের কাপড় খুলে নিতে চায়; ক্ষমতায় গেলে তারা দেশের কী আচরণ করবে!

গোলাম পরওয়ারআরও বলেন, ক্ষমতায় যাওয়ার আগেই যদি আমাদের নেতাদের হত্যা করে, চাঁদাবাজি করে; তাহলে ক্ষমতায় গেলে তাদের কাছে আমাদের হিন্দু-মুসলিম কারও জানমাল নিরাপদ থাকবে না। নিরাপদ বাংলাদেশের জন্য দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে।

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : জামায়াতে ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ১১ মার্চ ২০২৬

দেশ সহিংস হয়ে উঠলে নির্বাচন নিরপেক্ষ হবে না: মিয়া গোলাম পরওয়ার

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

শেরপুরে জামায়াত নেতা হত্যার বিচার বর্তমান অন্তর্বর্তী সরকার না করলে এবং দেশ সহিংস হয়ে উঠলে নির্বাচন নিরপেক্ষ-অবাধ হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন।

গোলাম পরওয়ার বলেন, শেরপুরে জামায়াতে ইসলামীর যে নেতাকে হত্যা করা হয়েছে, বিএনপির সন্ত্রাসীরা তার ওপর নিষ্ঠুরভাবে হামলা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রকাশ্য প্রচারাভিযানের প্রথম হত্যাকাণ্ডের বিচার এই সরকারকে করতে হবে। খুনিদের গ্রেপ্তার করতে হবে, আর যেন জামায়াতে ইসলামীসহ কোনো দলের প্রার্থীদের ওপর হামলা করা না হয়। সেটা নিশ্চিত না করলে, দেশ যদি সহিংস হয়ে উঠে; এই নির্বাচন নিরপেক্ষ হবে না। ভোটকেন্দ্রে তারা সন্ত্রাস করবে।

গোলাম পরওয়ার আরও বলেন, ক্ষমতায় যাওয়ার আগেই যদি আমাদের নেতাদের হত্যা করে, চাঁদাবাজি করে; তাহলে ক্ষমতায় গেলে তাদের কাছে আমাদের হিন্দু-মুসলিম কারও জানমাল নিরাপদ থাকবে না। নিরাপদ বাংলাদেশের জন্য দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে।

গোলাম পরওয়ার বলেন, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পাচ্ছি বিএনপির কোনো কোনো নেতা বক্তব্য দিচ্ছেন দাঁড়িপাল্লার কাজ করার জন্য নারীরা যদি কোনো বাড়িতে যায়, তাদের কাপড়চোপড় খুলে নিবে। তাদের ওপর হামলা করছে, গায়ে হাত তুলছে। যারা নির্বাচনের আগের নারীদের গায়ে হাত তুলে, তাদের কাপড় খুলে নিতে চায়; ক্ষমতায় গেলে তারা দেশের কী আচরণ করবে!

গোলাম পরওয়ারআরও বলেন, ক্ষমতায় যাওয়ার আগেই যদি আমাদের নেতাদের হত্যা করে, চাঁদাবাজি করে; তাহলে ক্ষমতায় গেলে তাদের কাছে আমাদের হিন্দু-মুসলিম কারও জানমাল নিরাপদ থাকবে না। নিরাপদ বাংলাদেশের জন্য দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে।

এমএইছ/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত