ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

দেশে নতুন ফ্যাসিস্ট শক্তির ঐক্য তৈরি হয়েছে; আসিফ মাহমুদ

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গত ১৭ বছরে যে নির্যাতন হয়েছে তারই আরেকটি ডেমো গত ১৬ মাসে দেখেছি। এজন্য নির্বাচনে ব্যালটে বিপ্লব সাধন করতে হবে।

আজ সোমবার (২৬ জানুয়ারি) চট্টগ্রামের বোয়ালখালীর ফুলতলা মোড়ে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আমাদের সামনে আগামী ১২ ফেব্রুয়ারি আরেকটি ক্রান্তিকাল হিসেবে উপস্থিত হয়েছে। আগস্ট যেমন আমরা শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম, তেমনি আরেকটি সুযোগ এসেছে। মার্কা নয় বরং কোন জোট দেশের মানুষের মুক্তি এনে দিতে পারবে, আমরা তাদেরকেই ভোট দেব। ১১ দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে চট্টগ্রাম আট আসনে মনোনীত হয়েছে জোবায়রুল আরিফ। বাংলাদেশের জনগণের মুক্তির জন্য বোয়ালখালী আসনে একটা মার্কায় ভোট পড়বে সেটি হলো- শাপলা কলি। আপনারা দেখবেন একটি রাজনৈতিক দল সংস্কারের কথা বলেছে। কিন্তু যখন সংস্কারের সুযোগ এসেছে তখনই তারা চুপসে গেছে। ১১ দলীয় জোটকে বিজয়ী এবংহ্যাঁভোটকে বিজয়ী সংস্কারের পক্ষে রায় দেবেন। ফ্যাসিবাদী পরাজিত শক্তি এবং নতুন ফ্যাসিস্ট শক্তির ঐক্য তৈরি হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ১১ জোটকে নির্বাচিত করে ফ্যাসিবাদী শক্তির ঐক্যকে নস্যাৎ করবেন। বান্দরবন ৩০০ নম্বর আসনে শাপলা কলি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। 

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি বদরুল হক বলেন, জুলাই বিপ্লব আগস্ট গণঅভ্যুত্থানের সব কৃতিত্ব ছাত্র-জনতার। আগামীতে এদেশে কোনো ষড়যন্ত্র হলে ছাত্র-জনতা ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দশ দলীয় ঐক্য জোটের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী জোবায়রুল আরিফকেশাপলা কলিমার্কায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। 

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : এনসিপি আসিফ মাহমুদ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ১১ মার্চ ২০২৬

দেশে নতুন ফ্যাসিস্ট শক্তির ঐক্য তৈরি হয়েছে; আসিফ মাহমুদ

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গত ১৭ বছরে যে নির্যাতন হয়েছে তারই আরেকটি ডেমো গত ১৬ মাসে দেখেছি। এজন্য নির্বাচনে ব্যালটে বিপ্লব সাধন করতে হবে।

আজ সোমবার (২৬ জানুয়ারি) চট্টগ্রামের বোয়ালখালীর ফুলতলা মোড়ে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আমাদের সামনে আগামী ১২ ফেব্রুয়ারি আরেকটি ক্রান্তিকাল হিসেবে উপস্থিত হয়েছে। আগস্ট যেমন আমরা শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছিলাম, তেমনি আরেকটি সুযোগ এসেছে। মার্কা নয় বরং কোন জোট দেশের মানুষের মুক্তি এনে দিতে পারবে, আমরা তাদেরকেই ভোট দেব। ১১ দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে চট্টগ্রাম আট আসনে মনোনীত হয়েছে জোবায়রুল আরিফ। বাংলাদেশের জনগণের মুক্তির জন্য বোয়ালখালী আসনে একটা মার্কায় ভোট পড়বে সেটি হলো- শাপলা কলি। আপনারা দেখবেন একটি রাজনৈতিক দল সংস্কারের কথা বলেছে। কিন্তু যখন সংস্কারের সুযোগ এসেছে তখনই তারা চুপসে গেছে। ১১ দলীয় জোটকে বিজয়ী এবংহ্যাঁভোটকে বিজয়ী সংস্কারের পক্ষে রায় দেবেন। ফ্যাসিবাদী পরাজিত শক্তি এবং নতুন ফ্যাসিস্ট শক্তির ঐক্য তৈরি হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি ১১ জোটকে নির্বাচিত করে ফ্যাসিবাদী শক্তির ঐক্যকে নস্যাৎ করবেন। বান্দরবন ৩০০ নম্বর আসনে শাপলা কলি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। 

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি বদরুল হক বলেন, জুলাই বিপ্লব আগস্ট গণঅভ্যুত্থানের সব কৃতিত্ব ছাত্র-জনতার। আগামীতে এদেশে কোনো ষড়যন্ত্র হলে ছাত্র-জনতা ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দশ দলীয় ঐক্য জোটের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী জোবায়রুল আরিফকেশাপলা কলিমার্কায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। 

এমএইছ/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত