সারাদেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ীতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সংগঠনটির দিনাজপুর দক্ষিণ জেলা শাখা।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।
র্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিবিরের উপজেলা সভাপতি ইমরান হোসেন। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির দিনাজপুর দক্ষিণ জেলা শাখার সভাপতি সাজিদুর রহমান সাজু। তিনি তার বক্তব্যে বলেন, ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যে পথচলা শুরু হয়েছিল, তা আজ সফলতার ৪৯তম বছরে পদার্পণ করেছে। তিনি ইসলামী আদর্শকে ধারণ করে সমাজ ও দেশ গঠনের লক্ষে দাওয়াতি কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি আবুল কালাম আজাদ এবং উপজেলা সেক্রেটারি মহাবুবউল হোসাইন ওনু। এছাড়াও স্থানীয় ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের দীর্ঘ পরিক্রমার কথা স্মরণ করে ছাত্রসমাজকে দেশপ্রেম ও নৈতিকতার আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। শান্তিপূর্ণভাবে কর্মসূচিটি সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানও লক্ষ্য করা গেছে।
.png)
শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন