ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

দায়িত্ব পালনে গাফিলতি হলে জনগণই প্রতিরোধ গড়বে: খায়রুল কবির খোকন

ছবি : সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব নরসিংদী সদর- আসনের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, নির্বাচন কমিশন যদি সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে, তাহলে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। দায়িত্ব পালনে কেউ গাফিলতি করলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভার টাটাপাড়া এলাকাসহ বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন খায়রুল কবির খোকন। সময় তিনি এসব কথা বলেন।

নরসিংদীতে ধানের শীষের ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন খায়রুল কবির খোকন। সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন।

গণসংযোগকালে তিনি বলেন, আমরা আশাবাদী নরসিংদীর পাঁচটি আসন থেকেই বিপুল ভোটে বিএনপির প্রার্থীরা জয়ী হবেন। ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে স্পষ্ট বোঝা যায় জনগণ বিএনপির পক্ষেই রায় দেবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এদিকে নরসিংদীর পাঁচটি আসনেই জমে উঠেছে নির্বাচনি প্রচারণা। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা।

এমএইছ/ধ্রুবকন্ঠ

বিষয় : বিএনপি নরসিংদী

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

বুধবার, ১১ মার্চ ২০২৬

দায়িত্ব পালনে গাফিলতি হলে জনগণই প্রতিরোধ গড়বে: খায়রুল কবির খোকন

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

বিএনপির যুগ্ম মহাসচিব নরসিংদী সদর- আসনের প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, নির্বাচন কমিশন যদি সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে, তাহলে একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। দায়িত্ব পালনে কেউ গাফিলতি করলে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভার টাটাপাড়া এলাকাসহ বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন খায়রুল কবির খোকন। সময় তিনি এসব কথা বলেন।

নরসিংদীতে ধানের শীষের ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন খায়রুল কবির খোকন। সময় তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দেন।

গণসংযোগকালে তিনি বলেন, আমরা আশাবাদী নরসিংদীর পাঁচটি আসন থেকেই বিপুল ভোটে বিএনপির প্রার্থীরা জয়ী হবেন। ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তাতে স্পষ্ট বোঝা যায় জনগণ বিএনপির পক্ষেই রায় দেবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এদিকে নরসিংদীর পাঁচটি আসনেই জমে উঠেছে নির্বাচনি প্রচারণা। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা।

এমএইছ/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত