ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

জোট করলেও এনসিপি সংস্কারের লক্ষ্য থেকে সরেনি: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদী ব্যবস্থার স্থায়ী বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের অঙ্গীকার নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন, “১১ দলীয় নির্বাচনী জোট গঠন করলেও এনসিপি তার সংস্কারের লক্ষ্য থেকে এক চুলও সরে আসেনি।

তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, ২০২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকেই এই দলের জন্ম। তিনি বলেন, "আমরা শহীদ মিনারে যে নতুন বন্দোবস্তের কথা বলেছিলাম, তা দীর্ঘমেয়াদী লড়াইয়ের অংশ। যদিও সংস্কারের সব লক্ষ্যমাত্রা এখনো অর্জিত হয়নি, তবে নির্বাচনের মাধ্যমে সেই প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া হবে।"

এনসিপির ইশতেহারে মূলত 'তারুণ্য' এবং 'মর্যাদা'-কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। নাহিদ ইসলাম বলেন, গত ১৬ বছরে নাগরিক জাতীয় মর্যাদা ভূলুণ্ঠিত হয়েছে। আধিপত্যবাদ রুখতে নিজস্ব সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্র গঠনই তাদের প্রধান লক্ষ্য। ১১ দলীয় জোট সরকার গঠন করলে সংসদে এবং মন্ত্রিসভায় এই সংস্কার এজেন্ডাগুলোই এনসিপি অগ্রাধিকার ভিত্তিতে তুলে ধরবে বলে তিনি জানান।

এনএম/ ধ্রুবকন্ঠ

বিষয় : এনসিপি নাহিদ ইসলাম সংস্কার

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

জোট করলেও এনসিপি সংস্কারের লক্ষ্য থেকে সরেনি: নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬

featured Image

ফ্যাসিবাদী ব্যবস্থার স্থায়ী বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের অঙ্গীকার নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

আজ শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন, “১১ দলীয় নির্বাচনী জোট গঠন করলেও এনসিপি তার সংস্কারের লক্ষ্য থেকে এক চুলও সরে আসেনি।

তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, ২০২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকেই এই দলের জন্ম। তিনি বলেন, "আমরা শহীদ মিনারে যে নতুন বন্দোবস্তের কথা বলেছিলাম, তা দীর্ঘমেয়াদী লড়াইয়ের অংশ। যদিও সংস্কারের সব লক্ষ্যমাত্রা এখনো অর্জিত হয়নি, তবে নির্বাচনের মাধ্যমে সেই প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া হবে।"

এনসিপির ইশতেহারে মূলত 'তারুণ্য' এবং 'মর্যাদা'-কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। নাহিদ ইসলাম বলেন, গত ১৬ বছরে নাগরিক জাতীয় মর্যাদা ভূলুণ্ঠিত হয়েছে। আধিপত্যবাদ রুখতে নিজস্ব সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্র গঠনই তাদের প্রধান লক্ষ্য। ১১ দলীয় জোট সরকার গঠন করলে সংসদে এবং মন্ত্রিসভায় এই সংস্কার এজেন্ডাগুলোই এনসিপি অগ্রাধিকার ভিত্তিতে তুলে ধরবে বলে তিনি জানান।

এনএম/ ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত