ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পুনর্বাসন প্রয়োজন: সারজিস

ছবি: সংগৃহীত

‌অভ্যুত্থান-পরবর্তী বাস্তবতা না থাকলে আমরা কেউই আজ নিজ অবস্থানে থাকতাম না। তিনি আরও বলেন, শুধু সরকার নয়, রাজনৈতিক দল ও সচ্ছল ব্যবসায়ীদেরও জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় চেম্বার ভবনে ‘ওয়ারিয়র্স অব জুলাই, পঞ্চগড়’ আয়োজিত গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারি সুবিধা প্রদানে প্রকৃত দাবিদারদের অগ্রাধিকার দিতে হবে। তিনি বলেন, অনেক পরিবার জীবিকা চালাতে সংকটে পড়েছে—তাই জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পুনর্বাসন সময়ের দাবি।

বিশেষ করে গৃহহীনদের জন্য স্থায়ী আবাসন ও চাকরির ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এই অনুষ্ঠানের আয়োজন করে আহত জুলাই যোদ্ধাদের সংগঠন ওয়ারিয়রর্স অফ জুলাই, পঞ্চগড়।

সংগঠনটির আহ্বায়ক আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান,  বিএনপির নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পঞ্চগড় ২ আসনের  জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী সফিউল্লাহ সুফি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)‘র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিজ আলম,  ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি ক্বারী আব্দুল্লাহ, জেলা বিএনপির সদস্য রুবেল পাটোয়ারী, বোদা উপজেলা জামায়াতে ইসলামীর আমির জাহিদুর রহমান, জেলা যুবদলের সাধারন সম্পাদক নুরুজ্জামান বাবু  প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা আয়োজক সংগঠনের সদস্য সচিব মিঠুন ইসলাম।

এনএম/ধ্রুবকন্ঠ

বিষয় : সারজিস জুলাই শহীদ

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

রোববার, ১৫ মার্চ ২০২৬

জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পুনর্বাসন প্রয়োজন: সারজিস

প্রকাশের তারিখ : ০৫ ডিসেম্বর ২০২৫

featured Image

‌অভ্যুত্থান-পরবর্তী বাস্তবতা না থাকলে আমরা কেউই আজ নিজ অবস্থানে থাকতাম না। তিনি আরও বলেন, শুধু সরকার নয়, রাজনৈতিক দল ও সচ্ছল ব্যবসায়ীদেরও জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে বলে জানিয়েছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় চেম্বার ভবনে ‘ওয়ারিয়র্স অব জুলাই, পঞ্চগড়’ আয়োজিত গণঅভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারি সুবিধা প্রদানে প্রকৃত দাবিদারদের অগ্রাধিকার দিতে হবে। তিনি বলেন, অনেক পরিবার জীবিকা চালাতে সংকটে পড়েছে—তাই জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পুনর্বাসন সময়ের দাবি।

বিশেষ করে গৃহহীনদের জন্য স্থায়ী আবাসন ও চাকরির ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এই অনুষ্ঠানের আয়োজন করে আহত জুলাই যোদ্ধাদের সংগঠন ওয়ারিয়রর্স অফ জুলাই, পঞ্চগড়।

সংগঠনটির আহ্বায়ক আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান,  বিএনপির নির্বাহী কমিটির পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পঞ্চগড় ২ আসনের  জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী সফিউল্লাহ সুফি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)‘র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিজ আলম,  ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের পঞ্চগড় জেলা শাখার সহসভাপতি ক্বারী আব্দুল্লাহ, জেলা বিএনপির সদস্য রুবেল পাটোয়ারী, বোদা উপজেলা জামায়াতে ইসলামীর আমির জাহিদুর রহমান, জেলা যুবদলের সাধারন সম্পাদক নুরুজ্জামান বাবু  প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা আয়োজক সংগঠনের সদস্য সচিব মিঠুন ইসলাম।

এনএম/ধ্রুবকন্ঠ

ধ্রুবকন্ঠ | Dhruba Kantho

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত